Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

বগুড়া ধুনটে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল মা ও ছেলের

BN DESK
15 December 2025, 05:54 PM পড়তে ১ মিনিট

ধুনট (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার ধুনট উপজেলায় সিমেন্ট বোঝাই চলন্ত ট্রাকের (ঢাকা মেট্রো-ট ১২-২১৯৮) চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হয়েছেন রেবেকা খাতুন (২৬) ও তার মেয়ে  ছেলে হুজাইফা খাতুন (৪)। 

সোমবার (১৫ ডিসেম্বর) দুপুর প্রায় ২টায় ধুনট-শেরপুর আঞ্চলিক সড়কের বথুয়াবাড়ি সেতুর সংযোগ সড়কে এ দূর্ঘটনা ঘটে। নিহত রেবেকা খাতুন উপজেলার বথুয়াবাড়ি গ্রামের পলাশের স্ত্রী। 

থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দুপুরে গৃহবধূ রেবেকা খাতুন ও তার মেয়ে ছেলে হুজাইফা ব্যাটারী চালিত একটি অটোভ্যানে চড়ে পেচিবাড়ি থেকে বাড়ির দিকে রওনা হন। পথিমধ্যে পার্শ্ব রাস্তা থেকে ধুনট-শেরপুর আঞ্চলিক সড়কের বথুয়াবাড়ি সেতুর সংযোগ সড়কে ওঠার সময় অটোভ্যান থেকে রাস্তার ওপর ছিটকে পড়েন মা ও মেয়ে ছেলে। এ সময় ধুনটগামী সিমেন্ট বোঝাই দ্রুতগতীর ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মা ও মেয়ের  ছেলের মৃত্যু হয়। তখন চালক ও হেলপার ট্রাক সড়কে রেখে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন ও সিমেন্ট বোঝাই ট্রাক জব্দ করা হয়েছে। মা ও মেয়ের  ছেলের মৃতদেহ ময়না তদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে। 


 

এলাকা: বগুড়া শেরপুর
পরবর্তী খবর লোড হচ্ছে...
আমেরিকা

বগুড়া ধুনটে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল মা ও ছেলের

B
BN DESK | 15 December 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার