Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

বগুড়া পৌরসভার ১১নং ওয়ার্ডে জামায়াত প্রার্থীর সোহেলের গণসংযোগ

BN DESK
11 November 2025, 09:00 AM পড়তে ১ মিনিট

জামায়াতে ইসলামী বগুড়া শহর আমির ও বগুড়া-৬ সদর আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ মাওলানা আবিদুর রহমান সোহেল আজ শুক্রবার (২৪ অক্টোবর) বিকেলে বগুড়া শহরের ১১নং ওয়ার্ডের পাইকপাড়া এলাকায় গণ সংযোগ করেন।

এ সময় উপস্থিত ছিলেন আব্দুস সালাম তুহিন, জামায়াত নেতা আজাহার আলী, ১১নং ওয়ার্ড সভাপতি মোফাজ্জল হোসেন, সেক্রেটারী সাদ্দাম হোসেন, মাস্টার হেলাল উদ্দিন প্রমুখ। গণ সংযোগ কালে অধ্যক্ষ মাওলানা আবিদুর রহমান সোহেল বলেন, আল্লাহর আইন ও সৎ লোকের শাসনে সমাজে মুক্তি আসবে।

স্বাধীনতার ৫৪ বছর অতিবাহিত হলেও কোন সরকার দেশকে একটি বৈষম্যহীন, দুর্নীতি, দুঃশাসন ও অপরাধমুক্ত করে গড়ে তুলতে পারেনি। সমাজে শান্তি ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় হবে আমাদের প্রধান কাজ।

এলাকা: বগুড়া বগুড়া সদর
পরবর্তী খবর লোড হচ্ছে...
আমেরিকা

বগুড়া পৌরসভার ১১নং ওয়ার্ডে জামায়াত প্রার্থীর সোহেলের গণসংযোগ

B
BN DESK | 25 October 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার