Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

বগুড়া ফতেহ আলী বাজারে গণসংযোগ করলেন আবিদুর রহমান সোহেল

BN DESK
25 January 2026, 10:46 PM পড়তে ১ মিনিট

বগুড়া শহর জামায়াতের আমির বগুড়া-৬ (সদর) আসনে জামায়াত মনোনীত ১০ দলীয় জোটের সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মাওলানা আবিদুর রহমান সোহেল বলেছেন, জামায়াত ক্ষমতায় গেলে সন্ত্রাস, চাঁদাবাজমুক্ত ব্যবসাবান্ধব পরিবেশ গড়ে তুলবে। রিজিকের গুরুত্বপূর্ণ মাধ্যম হচ্ছে ব্যাবসা। আল্লাহ ব্যাবসাকে হালাল এবং সুদকে হারাম ঘোষণা করেছন।

রাসুল (সা.) বলেছেন, রিজিকের ৯০ ভাগ রয়েছে ব্যবসার মধ্যে। কিন্তু চাঁদাবাজি, গুদামজাতকরণ এবং মধ্যস্বত্বভোগীদের কারণে আজকে ব্যবসায়ী এবং ক্রেতা উভয়ই ক্ষতিগ্রস্ত। আমরা ব্যাবসায়ীদেরজন্য সুদমুক্ত ঋণ এবং চাঁদাবাজমুক্ত পরিবেশ নিশ্চিত করবো। তিনি চাঁদাবাজ ও সন্ত্রাসীদের প্রত্যাখ্যান এবং তাদের বিরুদ্ধে প্রতিরোধের আহবান জানান।

তিনি ব্যবসায়ী পরিবেশ নিশ্চিত করতে আগামী নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার আহবান জানান। 
আজ রোববার (২৫ জানুয়ারি) দুপুরে গণসংযোগকালে উপস্থিত ছিলেন-শহর প্রচার সম্পাদক অধ্যক্ষ ইকবাল হোসেন, ৫নং ওয়ার্ড সভাপতি জাকারিয়া ইসলাম, ওয়ার্ড সেক্রেটারি আব্দুল বাসেদ, রাজাবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আলহাজ আব্দুল হান্নান, সাবেক ছাত্রনেতা মামুনুর রশিদ, আব্দুল্লাহ আল মামুন, মুয়াজ আহম্মেদ, আবুল কাশেম, ইয়াসিন সাগর প্রমুখ।

এলাকা: বগুড়া বগুড়া সদর
পরবর্তী খবর লোড হচ্ছে...
আমেরিকা

বগুড়া ফতেহ আলী বাজারে গণসংযোগ করলেন আবিদুর রহমান সোহেল

B
BN DESK | 25 January 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার