Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

বগুড়া রেল স্টেশন এলাকা থেকে নারীর লাশ উদ্ধার

BN DESK
25 December 2025, 11:29 PM পড়তে ১ মিনিট

স্টাফ রিপোর্টার : বগুড়া রেল স্টেশন এলাকা থেকে এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে পুলিশ অনুমানিক ৪৫ বছর বয়সী এই নারীর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের মর্গে পাঠায়। তবে ওই নারীর কোন পরিচয় পাওয়া যায়নি।

সদর থানার এসআই শরিফুল ইসলাম বলেন, রেল স্টেশনের দক্ষিণ-পূর্ব পাশে ফুটপাত থেকে তার লাশ উদ্ধার করা হয়। লাশ উদ্ধারের পর সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য শজিমেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আগের দিন বুধবার রাতে অসুস্থতাজনিত কারণে তার মৃত্যু হতে পারে। তার বাম পায়ের গোড়ালি পঁচে গন্ধ বের হচ্ছিল। গত রাত ৯টা পর্যন্ত তার কোন পরিচয় মেলেনি।

পিবিআই সদস্যরা এসে তার ফিঙ্গার প্রিন্ট নিয়ে এনআইডি সার্ভারে অনুসন্ধান করেও তার পরিচয় পায়নি। তার গায়ের রং শ্যামলা, মুখমন্ডল লম্বাটে, পরণে নীল-সাদা রঙের জামা, খয়েরি পায়জামা ও ছাই রঙের জ্যাকেট ছিল। ছিন্নমূল কয়েকজন জানান, তিনি ৫-৬ দিন ধরে স্টেশন এলাকায় ঘুরছিলেন। তিনি অসুস্থ ছিলেন, ফুটপাতে ঘুমাতেন। তার পায়ে ঘা হয়েছিল।

এলাকা: বগুড়া বগুড়া সদর
পরবর্তী খবর লোড হচ্ছে...
আমেরিকা

বগুড়া রেল স্টেশন এলাকা থেকে নারীর লাশ উদ্ধার

B
BN DESK | 25 December 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার