Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

বগুড়া শহরের সাতমাথায় যানজট নিরসনে মাঠে নামে সেনা বাহিনী

BN DESK
12 November 2025, 09:00 PM পড়তে ১ মিনিট

বগুড়া শহরের যানজট ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। যানজটের কবলে পড়ে নাকাল বগুড়াবাসী। এমন অবস্থায় আজ বুধবার (১২ নভেম্বর) বগুড়া শহরের সাতমাথায় যানজট নিরসনে সেনা বাহিনী মাঠে নামে। সেনা সদস্যরা শহরের সাতমাথায় নেমে পরিস্থিতি স্বাভাবিক করতে কাজ শুরু করে।

এতে সাতমাথায় স্ট্যান্ড বানিয়ে দাড়িয়ে রাখা গাড়ি গুলো সরিয়ে দেয়। সেই সাথে এলামেলো ভাবে রাস্তায় রাখা প্রাইভেট গাড়িগুলোকেও সরিয়ে দেন। ফলে কিছু ক্ষনের মধ্যে যানজট কমে যায়।

সেনাবাহিনীর আজকের বুধবার (১২ নভেম্বর) এই পদক্ষেপ শহরবাসীর মনে নানা প্রশ্নের জন্ম দিয়েছে। তাদের প্রশ্ন সেনা সদস্যরা ১০ মিনিটে যা পারছে ট্রাফিক পুলিশ তা সারা দিনেও পারছে না কেন?

এলাকা: বগুড়া বগুড়া সদর
পরবর্তী খবর লোড হচ্ছে...
আমেরিকা

বগুড়া শহরের সাতমাথায় যানজট নিরসনে মাঠে নামে সেনা বাহিনী

B
BN DESK | 12 November 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার