Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

বগুড়া শহরের সূত্রাপুরে দুই দিনের ব্যবধানে তিন বড়িতে চুরি

BN DESK
06 December 2025, 10:55 PM পড়তে ১ মিনিট

স্টাফ রিপোর্টার: বগুড়া শহরের সূত্রাপুরে চুরি বেড়ে গেছে। দুই দিনের ব্যবধানে তিন বাড়িতে চুরি ঘটনা ঘটেছে। চুরির ঘটনা বেড়ে যাওয়ায় স্থানীয় বাসিন্দারা শঙ্কিত জীবন যাপন করছে। দুই দিন আগে সূত্রাপুরের কাসেম আলীর ছেলে রফিকুল ইসলামের বাড়িতে চুরি হয়। এরপর দিন টিপু সুলতানের ছেলে সানির বাড়িতে চুরি ঘটনা ঘটে।

সর্বশেষ আজ শনিবার (৬ ডিসেম্বর) দুপুরে সুত্রাপুরের মৃত নজরুল ইসলামে ছেলে মো: আলী আকবর গোলাপ (৫২) এর বাড়িতে চুরি হয়েছে। মো: আলী আকবর গোলাপ জানান, তার খালার মৃত্যুতে দুপুর অনুমান ১২টার দিকে তার টিনসেড বাড়ির মেইন গেটে তালা দিয়ে শহরের সুলতানগঞ্জপাড়াস্থ খালার বাড়ি যান।

বিকেল আনুমানিক  সাড়ে ৫টায় বাড়ি ফিরে দেখেন তার মায়ের শয়ন ঘরের কাঠের দরজা ভেঙ্গে ঘরের প্রবেশ করে প্লাস্টিকের ওয়ারড্রোপ এর ড্রয়ারে রাখা ১লাখ ২০ টাকা ও প্লাস্টিকের ড্রেসিং টেবিলের ড্রয়ার হইতে ৮০ হাজার টাকা নিয়ে গেছে। চোরেরা মোট ২ লাখ টাকা নিয়ে পালিয়ে যায়।

এলাকা: বগুড়া বগুড়া সদর
পরবর্তী খবর লোড হচ্ছে...
আমেরিকা

বগুড়া শহরের সূত্রাপুরে দুই দিনের ব্যবধানে তিন বড়িতে চুরি

B
BN DESK | 06 December 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার