বগুড়ার শহরের রহমান নগরে ১০নং ওয়ার্ড মঙ্গলবার বিকেলে জামায়াতের নির্বাচনি গণসংযোগ অনুষ্ঠিত হয়। ওয়ার্ড আমির মোস্তফা তারেক ফকিরের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বগুড়া শহর জামায়াতের আমির ও বগুড়া-৬ (সদর) আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মাওলানা আবিদুর রহমান সোহেল।
এসময় উপস্থিত ছিলেন শহর জামায়াতের যুব ও ক্রীড়া সম্পাদক অধ্যাপক আব্দুস সালাম তুহিন, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি আসলাম হোসেন বিপু, আব্দুল হান্নান খলিফা, মাহমুদুল আলম, কামরুল এ আলম পরাগ, রাশেদুল হক, এনায়েতুল ইসলাম সিজার, আল বশীর লিটন প্রমুখ।
অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, বাংলাদেশকে একটি আদর্শ ও কল্যাণ রাষ্ট্র গঠনে সবাইকে নির্বাচনের মাঠে ঝাঁপিয়ে পড়তে হবে। কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা হলে সকল খুন, ধর্ষণ, রাহাজানি বন্ধ হবে। কুরআনের শাসন না থাকায় দেশ এখন চাঁদাবাজ ও অপরাধীদের অভয়ারণ্যে পরিণত হয়েছে।