Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

বগুড়া শহরে আগুনে দগ্ধ কিশোরীর শরীরের একাংশ

BN DESK
16 November 2025, 10:48 PM পড়তে ১ মিনিট

স্টাফ রিপোর্টার : বগুড়া শহরের নিশিন্দারা মধ্যপাড়ায় আগুনে পুড়ে দগ্ধ হয়েছে আদুরি (১২) নামে এক প্রতিবন্ধী কিশোরীর শরীরের কিছু অংশ। তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

হাসপাতাল সূত্র জানায়, আদুরি তার ঘরে দিয়াশলাই নিয়ে আগুন জ্বালিয়ে খেলছিল। কিন্তু অসাবধানতাবশত: দিয়াশলাই এর আগুন তার পরনের জামায় লাগে।

এতে জামার আগুনে তার মুখসহ শরীরের কিছু অংশ দগ্ধ হয়। পরে বিষয়টি জানতে পেরে স্বজনরা তাকে উদ্ধার করে ওই হাসপাতালে ভর্তি করে দেয়। দগ্ধ কিশোরী নিশিন্দারা মধ্যপাড়ার আমিনুল ইসলামের মেয়ে।

এলাকা: বগুড়া বগুড়া সদর
পরবর্তী খবর লোড হচ্ছে...
আমেরিকা

বগুড়া শহরে আগুনে দগ্ধ কিশোরীর শরীরের একাংশ

B
BN DESK | 16 November 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার