Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

বগুড়া শহরে একই পরিবারের চার নারী ছুরিকাহত 

BN DESK
11 November 2025, 03:00 PM পড়তে ১ মিনিট

স্টাফ রিপোর্টার : বগুড়া শহরের নিশিন্দারা উত্তরপাড়ায় একটি বাড়িতে একই পরিবারের সদস্য চার নারীকে ছুরিকাহত করা হয়েছে। গুরুতর আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার (৬ নভেম্বর) বিকেলে এ ঘটনা ঘটে। পরে উত্তেজিত জনতা এ ঘটনায় একটি চাকুসহ রকি ও শাকিল নামে দুই যুবককে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে। আহতরা হলেন-নিশিন্দারা উত্তরপাড়ার মৃত কাইয়ুমের স্ত্রী মনোয়ারা (৫৫), তার মেয়ে কাজলি বেগম (৩৫), লাকি (৩৫) ও মৃত দেলোয়ার হোসেনের মেয়ে বিনা (২০)।

বিষয়টি নিশ্চিত করে উপ-শহর পুলিশ ফাঁড়ির এসআই সোহাগ ফকির বলেন, ওই দিন বিকেল সোয়া ৩টার দিকে পারিবারিক বিরোধের জের ধরে নিশিন্দারা উত্তরপাড়ায় ২৯ নম্বর রোডে একটি বাড়িতে  রকি ও শাকিল নামে দুই যুবক তাদেরকে ছুরিকাঘাত করে। জানা যায়, আহত বিনা রকির স্ত্রী। বিনার সাথে তার বনিবনা হচ্ছিল না। এ নিয়ে দুই পরিবারের মধ্যে বিরোধ চলে আসছিল। এর জের বৃহস্পতিবার ওই সময় জামাই রকি তার স্ত্রী বিনা, শাশুড়ি কাজলি, নানী শাশুড়ি মনোয়ারা ও শালিকা লাকিকে ছুরিকাঘাত করে। এসময় তাকে সহযোগিতা করে শাকিল। পরে আহতদের চিৎকারে লোকজন এগিয়ে এসে রকি ও শাকিলকে আটক করে এবং আহতদের উদ্ধার করে ওই হাসাপাতালে ভর্তি করে দেয়। এসময় একটি চাকু উদ্ধার করা হয়। পরে জনতা আটক রকি ও শাকিলকে পুলিশের কাছে সোপর্দ করেন। আহতদের মধ্যে কাজলি বেগমের অবস্থায় আশঙ্কাজনক।

এ ব্যাপারে সদর থানার ইন্সপেক্টর (তদন্ত) মাহফুজ আনাম বলেন, পারিবারিক বিরোধের জের ধরে এ ঘটনা ঘটে। এ ঘটনায়  রকি ও শাকিলকে গ্রেফতার করা হয়েছে।  রকির বাড়ি গাবতলী উপজেলার সুখানপুকুর এলাকায়। আর শাকিলের বাড়ি শহরতলির ঝোঁপগাড়ীতে। তবে এ ঘটনায় বৃহস্পতিবার রাত ৮টা পর্যন্ত থানায় মামলা হয়নি।

এলাকা: বগুড়া বগুড়া সদর
পরবর্তী খবর লোড হচ্ছে...
আমেরিকা

বগুড়া শহরে একই পরিবারের চার নারী ছুরিকাহত 

B
BN DESK | 06 November 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার