Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

বগুড়া শহরে প্রতিষ্ঠানে হামলা ও ভাংচুর

BN DESK
06 November 2025, 10:00 PM পড়তে ১ মিনিট

স্টাফ রিপোর্টার : বগুড়া শহরের সেউজগাড়ী এলাকায় বগুড়া নার্সিংহোম সড়কে এস.এ ইন্টারনেট সার্ভিস নামে একটি প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও টাকা লুটের ঘটনা ঘটেছে। আজ রোববার (২৬ অক্টোবর) সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

ওই প্রতিষ্ঠানের টেকনিশিয়ান আপেল অভিযোগ করে বলেন, সন্ধ্যা ৬টার দিকে ৭/৮টি মোটরসাইকেলযোগে একদল সন্ত্রাসী বিভিন্ন ধারালো অস্ত্র-শস্ত্রে সজ্জিত হয়ে এসে অতর্কিতভাবে তাদের প্রতিষ্ঠানে হামলা চালায়।

এসময় হামলাকারীরা প্রতিষ্ঠানের টেবিলে গ্লাস, টিভি ও ল্যাপটপ ভাঙচুর করে। এরপর তারা ক্যাশবাক্স থেকে প্রায় ৫০ হাজার টাকা লুট করে নিয়ে যায়। তবে কি কারণে এই হামলা করা হয়েছে সে বিষয়ে তিনি কিছু জানেন না বলে উল্লেখ করেন।

বগুড়া স্টেডিয়াম ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর কামরুজ্জামান বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

এলাকা: বগুড়া বগুড়া সদর
পরবর্তী খবর লোড হচ্ছে...
আমেরিকা

বগুড়া শহরে প্রতিষ্ঠানে হামলা ও ভাংচুর

B
BN DESK | 27 October 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার