Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

বগুড়া শহর তলীর বনানীতে শব্দ দূষণ নিয়ন্ত্রণে অভিযান

BN DESK
28 December 2025, 10:50 PM পড়তে ১ মিনিট

স্টাফ রিপোর্টার: পরিবেশ অধিদপ্তরের ‘শব্দ দূষণ নিয়ন্ত্রণে সমন্বিত  ও অংশীদারিত্বমূলক প্রকল্পের’ আওতায় আজ রোববার (২৮ ডিসেম্বর) বগুড়া জেলার বনানী এলাক্য়া একটি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এসময় মানমাত্রার অতিরিক্ত শব্দ সৃষ্টি করায় ৫ টি যানবাহনকে মোট ছয় হাজার টাকা জরিমানা ধার্য ও আদায় করা হয় এবং হাইড্রোলিক হর্ন জব্দ ও  ধ্বংস করা হয়।

কিছু পরিবহনের চালকদেরকে মাঝে ভবিষ্যতে হাইড্রোলিক হর্ন ব্যবহার না করার জন্য সতর্ক করা হয়। এছাড়া শব্দদূষণ বিষয়ে সচেতনতামূলক লিফলেট বিতরণ ও পরিবহনের গায়ে স্টিকার লাগানো হয়।

মোবাইল কোর্টে বিচারকের দায়িত্ব পালন করেন জেলা প্রশাসনের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট তাসওয়ার তানজামুল হক এবং প্রসিকিউশন প্রদান করেন এ কার্যালয়ের  পরিদর্শক মো. মাহমুদল হাসান। এসময় জেলা পুলিশ, বগুড়া মোবাইল কোর্টে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ছিলেন।

এলাকা: বগুড়া বগুড়া সদর
পরবর্তী খবর লোড হচ্ছে...
আমেরিকা

বগুড়া শহর তলীর বনানীতে শব্দ দূষণ নিয়ন্ত্রণে অভিযান

B
BN DESK | 28 December 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার