Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

বগুড়া শহর ১৯নং ওয়ার্ড বিএনপির মহিলা সমাবেশ অনুষ্ঠিত

BN DESK
07 November 2025, 10:00 PM পড়তে ১ মিনিট

বগুড়া শহর ১৯নং ওয়ার্ড বিএনপির মহিলা সমাবেশ আজ বুধবার (২২ অক্টোবর) বিকেল ৩ টায় কর্ণপূর মাদরাসা মাঠে অনুষ্ঠিত হয়। ১৯ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি বগুড়া শহর বিএনপির সহ সভাপতি মোঃ রেজাউল হকের সভাপতিত্বে ও ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বগুড়া শহর বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন মুক্তার,সাবেক সাংগঠনিক সম্পাদক বগুড়া শহর বিএনপির সহ যুব বিষয়ক সম্পাদক শরিফুল ইসলাম শামিমের পরিচালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা বিএনপি’র সভাপতি বগুড়া পৌর সভার সাবেক মেয়র মোঃ রেজাউল করিম বাদশা। অনুষ্ঠানে অনুষ্ঠান প্রধান বক্তার বক্তব্য রাখেন বগুড়া  শহর বিএনপির সভাপতি এড মো. হামিদুল হক চৌধুরী হিরু, বিশেষ বক্তার বক্তব্য রাখেন বগুড়া জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক মোছঃ নাজমা আক্তার।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শেখ তাহাউদ্দিন নাইন, শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক মোঃ মিজানুর রহমান, শহর বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ সোলায়মান আলী, শহর মহিলা দল সভাপতি সাবেক কাউন্সিলর শাহিনুর আক্তার শানু, শাহর মহিলা দল সাধারণ সম্পাদক মোছাঃ রঞ্জনা বেগম, শহর ছাত্র  দল সভাপতি এস এম রাংগা।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন শহর বিএনপির দপ্তর সম্পাদক আসিফ আশরাফ, সহ প্রশিক্ষণ সম্পাদক আব্দুল করিম মিষ্টার,  সহ ধর্ম সম্পাদক গোফফার হোসেন, ওয়ার্ড মহিলা দল সভাপতি মেহেরুন নেছা মিতা, ওয়ার্ড বিএনপি নেতা মোঃ আতাউর রহমান, আবদুল আজিজ, রফিকুল ইসলাম, সোহেল প্রাং, মোঃ শেকুল, মোশাররফ, বেলু, শাহিন প্রমুখ।

এলাকা: বগুড়া বগুড়া সদর
পরবর্তী খবর লোড হচ্ছে...
আমেরিকা

বগুড়া শহর ১৯নং ওয়ার্ড বিএনপির মহিলা সমাবেশ অনুষ্ঠিত

B
BN DESK | 23 October 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার