Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

শনিবার বগুড়া শহীদ চাঁন্দু স্টেডিয়ামে রংপুরের মুখোমুখি হচ্ছে বরিশাল

BN DESK
14 November 2025, 10:37 PM পড়তে ১ মিনিট

স্পোর্টস রিপোর্টার: বাংলাদেশ জাতীয় দলের সাবেক ও বর্তমান তারকা ক্রিকেটারদের নিয়ে গড়া রংপুর ও বরিশাল দলের চার দিনের ম্যাচ আগামীকাল শনিবার থেকে বগুড়া শহীদ চাঁন্দু স্টেডিয়ামে শুরু হচ্ছে ২৭ তম জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল)এর চারদিনের ম্যাচে এই দুই দল আজ বগুড়ায় মুখোমুখি হচ্ছে। এনসিএল এর চার দিনের ম্যাচ খেলতে বাংলাদেশের নামী-দামী তারকা ক্রিকেটাররা এখন বগুড়ায় অবস্থান করছেন। 

রংপুর বিভাগের হয়ে খেলতে বগুড়ায় এসেছেন জাতীয় দলের তারকা লেগস্পিনার রিশাদ হোসেন। এই দলের আরও রয়েছেন জাতীয় দলের সাবেক তারকা নাসির হোসেন এবং নাঈম ইসলাম। বরিশালের হয়ে মাঠে নামবেন জাতীয় দলের তারকা স্পিনার তানভীর ইসলাম।

তিনি এই দলের অধিনায়কের দায়িত্ব পালন করবেন। দলে আছেন জাতীয় দলের সাবেক ওপেনার সামশুর রহমান শুভ। এরই মধ্যে দুই দলের খেলোয়াড়রা শহীদ চান্দু স্টেডিয়ামে অনুশীলন শুরু করেছেন। আজ শুক্রবার (১৪ নভেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত দুই দল অনুশীলন করে।

আগামীকাল সকাল সাড়ে ৯টায় খেলা শুরু হবে। বিসিবি সূত্রে জানা গেছে, এনসিএল এর চার দিনের ম্যাচ দেখতে দর্শকদের টিকিটের প্রয়োজন হবেনা। বিনাটিকিটে তারা গ্যালারীতে বসে খেলা উপভোগ করতে পারবেন।

এলাকা: বগুড়া বগুড়া সদর
পরবর্তী খবর লোড হচ্ছে...
আমেরিকা

শনিবার বগুড়া শহীদ চাঁন্দু স্টেডিয়ামে রংপুরের মুখোমুখি হচ্ছে বরিশাল

B
BN DESK | 14 November 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার