Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

বগুড়া শাজাহানপুরে গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

BN DESK
12 November 2025, 03:08 PM পড়তে ১ মিনিট

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি  : বগুড়ার শাজাহানপুরে গ্রাম আদালত বিষয়ক এক দিনের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। ১১ নভেম্বর মঙ্গলবার উপজেলা পরিষদ সভা কক্ষে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

বিকেন্দ্রীকৃত পরিবীক্ষণ ও মূল্যায়ন পদ্ধতি (ডিএমআইই) বিষয়ে দিনব্যাপী প্রশিক্ষণে উপজেলার ৯টি ইউনিয়নের চেয়ারম্যান, প্রশাসনিক কর্মকর্তা ও হিসাব সহকারিগণ অংশ নেন। বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্প (তৃতীয় পর্যায়) আওতায় আয়োজিত এ প্রশিক্ষণের মাধ্যমে ত্রৈ-মাসিক প্রতিবেদন প্রস্তুত পূর্বক উপজেলা নির্বাহী অফিসার বরাবর প্রেরণের বিষয়ে হাতে কলমে শিক্ষা লাভ করেন প্রশিক্ষণার্থীরা। কোর্স কো-অর্ডিনেটর ও প্রশিক্ষকের দায়িত্ব পালন করেন উপজেলা নির্বাহী অফিসার মো. তাইফুর রহমান। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন গ্রাম আদালত বিষয়ক উপজেলা সমন্বয়কারি জহিরুল ইসলাম।

পরবর্তী খবর লোড হচ্ছে...
আমেরিকা

বগুড়া শাজাহানপুরে গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

B
BN DESK | 12 November 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার