Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

বগুড়া শেরপুরে কৃষকের পাঁচটি গরু চুরি

BN DESK
12 January 2026, 06:19 PM পড়তে ১ মিনিট

শেরপুর (বগুড়া) প্রতিনিধি : শেরপুরে আসাদুল হক (৩৮) নামের এক কৃষকের গোয়াল ঘরের তালা কেটে পাঁচটি গরু চুরির ঘটনা ঘটেছে। গতকাল রোববার দিবাগত রাতের কোন এক সময় উপজেলার বিশালপুর ইউনিয়নের পুরাতন পানিসাড়া গ্রামের তোজাম্মেল হক তজুর ছেলের বাড়ি থেকে এ চুরির ঘটনা ঘটে। চুরি যাওয়া গরুগুলোর বাজার মূল্য আনুমানিক ৫ লাখ টাকা বলে জানা গেছে।

ভুক্তভোগী কৃষক আসাদুল হক বলেন, প্রতিদিনের মত গতকাল রোববার রাতে গোয়াল ঘরে গরু তোলার পর তালা দিয়ে পরিবারের সদস্যদের নিয়ে ঘুমিয়ে পড়েন। ভোরে ঘুম থেকে উঠে দেখেন গোয়াল ঘরের তালা কেটে ভেতরে ঢুকে চোরেরা চারটি গাভী ও একটি ষাঁড় গরু নিয়ে গেছে।

স্থানীয়দের ধারণা, এটি একটি পেশাদার চোর চক্রের কাজ। এ ঘটনায় এলাকায় চুরি আতঙ্ক বিরাজ করছে। এ বিষয়ে শেরপুর থানার ইন্সপেক্টর (তদন্ত) জয়নুল আবেদিন বলেন, আমরা ইতোমধ্যে বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত শুরু করেছি। চুরি হওয়া গরু উদ্ধারে ও জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে কাজ চলছে।

এলাকা: বগুড়া শেরপুর
পরবর্তী খবর লোড হচ্ছে...
আমেরিকা

বগুড়া শেরপুরে কৃষকের পাঁচটি গরু চুরি

B
BN DESK | 12 January 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার