Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

বগুড়া সোনাতলার নদীকূলীয় কৃষকরা বন্যার ধকল কাটিয়ে উঠতে রবি ফসলের পরিচর্যায় ব্যস্ত

BN DESK
05 December 2025, 10:24 PM পড়তে ১ মিনিট

সোনাতলা (বগুড়া) প্রতিনিধি : সোনাতলায় যমুনা ও বাঙালি নদীর তীরবর্তী এলাকার কৃষকরা বন্যার ধকল কাটিয়ে উঠতে আলু, মরিচ, ভুট্টা, সরিষা ফসলের পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন। ওই উপজেলার উপর দিয়ে প্রবাহিত হয়েছে যমুনা ও বাঙালি নদী। ওই এলাকাগুলোর প্রায় ৮০ ভাগ মানুষ সরাসরি কৃষি কাজের উপর নির্ভরশীল। প্রতি বছর বন্যা মৌসুমে কৃষকদের সীমাহীন ক্ষতি সাধন হয়ে থাকে। তার ধারাবাহিকতায় এবারও নদী এলাকার ফসলের ব্যাপক ক্ষতি সাধন হয়েছে। বন্যার সেই ধকল কাটাতে রবি মৌসুমের ফসলের উপর নির্ভরশীল হয়ে পড়েছে নদী এলাকার মানুষেরা।

এ বিষয়ে জন্তিয়ারপাড়া এলাকার এনামুল হক, মির্জাপুর এলাকার আজাদুল ইসলাম, পূর্ব সুজাইতপুর এলাকার সাইদুর রহমান, বেবি বেগম বলেন, প্রকৃতির সাথে লড়াই সংগ্রাম করে টিকে থাকতে হয় তাদের। বছরের তিন মাস পানি বন্দী হয়ে থাকতে হয় তাদের।

নদীতে পানি বৃদ্ধি কিংবা অবিরাম বর্ষন হলেই নিম্নাঞ্চলের ফসল বন্যার পানিতে ডুবে ক্ষতি সাধন হয়। তাই তারা শীত মৌসুমে রবি ফসলের উপর নির্ভরশীল। বছরের বেশিরভাগ সময় আমরা রবি ফসলের উপর নির্ভরশীল। বিশেষ করে আলু, মরিচ ও সরিষা ফসল করে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করি।

এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সোহরাব হোসেন বলেন, সংশ্লিষ্ট উপজেলার একটি বিরাট অংশ যমুনা ও বাঙালি নদী এলাকায় অবস্থিত। এই এলাকার লোকজনকে প্রকৃতির সাথে লড়াই সংগ্রাম করে টিকে থাকতে হয়। তাই তারা বন্যা পরবর্তী রবি ফসল পরিচর্যা ও রক্ষায় প্রাণপন চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

এলাকা: বগুড়া সোনাতলা
পরবর্তী খবর লোড হচ্ছে...
আমেরিকা

বগুড়া সোনাতলার নদীকূলীয় কৃষকরা বন্যার ধকল কাটিয়ে উঠতে রবি ফসলের পরিচর্যায় ব্যস্ত

B
BN DESK | 05 December 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার