Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

বগুড়া-১ আসনে প্রার্থিতা ফিরে পেলেন লিপি

BN DESK
16 January 2026, 09:25 PM পড়তে ১ মিনিট

সোনাতলা ( বগুড়া)  প্রতিনিধি : বগুড়া - ১ (সোনাতলা সারিয়াকান্দি) আসনে স্বতন্ত্র প্রার্থী শাহাজাদী আলম লিপি প্রার্থিতা ফিরে পেয়েছেন। এতে করে তার আর নির্বাচনে অংশ নিতে বাধা রইল না। আসন্ন  জাতীয় সংসদ নির্বাচনে শাহাজাদী  আলম বগুড়া- ১ ( সারিয়াকান্দি সোনাতলা)  আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন।

গত ২ জানুয়ারী জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মনোনয়নপত্র যাচাই-বাছাইকালে ১ শতাংশ ভোটারের স্বাক্ষর মিল না থাকায় তার মনোনয়ন পত্রটি বাতিল করেন।

এরপর শাহজাদী আলম লিপি তার মনোনয়ন পত্রটি চ্যালেঞ্জ করে নির্বাচন কমিশনে আপিল করেন। গতকাল বৃহস্পতিবার নির্বাচন কমিশনার উভয় পক্ষের শুনানি শেষে তার মনোনয়ন পত্রটি বৈধ ঘোষণা করেন।

এলাকা: বগুড়া সোনাতলা
পরবর্তী খবর লোড হচ্ছে...
আমেরিকা

বগুড়া-১ আসনে প্রার্থিতা ফিরে পেলেন লিপি

B
BN DESK | 16 January 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার