Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

বগুড়া-৩ আসনে প্রার্থীতা ফিরে পেলেন ইসলামী আন্দোলনের শাহজাহান

BN DESK
11 January 2026, 07:18 PM পড়তে ১ মিনিট

দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি : বগুড়া-৩ (দুপচাঁচিয়া-আদমদীঘি) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ইসলামী আন্দোলন মনোনীত প্রার্থী অধ্যাপক শাহজাহান আলীর বাতিল হওয়া মনোনয়ন নির্বাচন কমিশনে আপিলে বৈধতা পেয়েছে।

হাতপাখা প্রতীকের প্রার্থী অধ্যাপক শাহজাহান আলী গত ২৯ ডিসেম্বর সোমবার মনোনয়নপত্র দাখিল করেন। গত ২ জানুয়ারি শুক্রবার বগুড়া জেলা রিটার্নিং অফিসার জেলা প্রশাসকের কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই-বাছাইকালে তার মনোনয়নপত্র বাতিল করা হয়।

তিনি নির্বাচন কমিশনে আপিল করলে শুনানি শেষে তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। বিষয়টি নিশ্চিত করে অধ্যাপক শাহজাহান আলী বলেন, হলফনামায় তথ্যের গরমিল থাকায় তার মনোনয়নপত্র বাতিল করা হয়। গতকাল শনিবার দুপুরে নির্বাচন কমিশন অফিসে আপিলে তার মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা করা হয়েছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
আমেরিকা

বগুড়া-৩ আসনে প্রার্থীতা ফিরে পেলেন ইসলামী আন্দোলনের শাহজাহান

B
BN DESK | 11 January 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার