Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

বগুড়া-৩ আসনে ৫ জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

BN DESK
29 December 2025, 09:39 PM পড়তে ১ মিনিট

আদমদীঘি/দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি : বগুড়া-৩ (দুপচাঁচিয়া-আদমদীঘি)আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আজ সোমবার (২৯ ডিসেম্বর) বিভিন্ন রাজনৈতিক দলের ৫ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন। দুপচাঁচিয়া-আদমদীঘি উপজেলা নিয়ে গঠিত এই সংসদীয় আসন হওয়ায় প্রার্থীরা উভয় উপজেলায় পৃথকভাবে মনোনয়ন পত্র জমা দিয়েছে।

উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, আজ সোমবার (২৯ ডিসেম্বর) মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে সংসদ সদস্য পদে জাতীয়তাবাদী দল (বিএনপির) আব্দুল মহিত তালুকদার, জামায়াতে ইসলামীর নূর মোহাম্মদ আবু তাহের, ইসলামী আন্দোলনের অধ্যাপক শাহজাহান আলী, জাতীয় পার্টির শাহিনুর ইসলাম এবং আদমদিঘী উপজেলায় খেলাফত মজলিশের তৌহিদুল ইসলাম তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন।

আজ সোমবার (২৯ ডিসেম্বর) নির্ধারিত সময় বিকাল ৫ টা পর্যন্ত দুপচাঁচিয়া উপজেলায় ৪জন প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন। অপরদিকে আদমদিঘী উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার মাসুমা বেগম জানান, বিএনপি ও জামায়াত ইসলামী, জাতীয়পার্টি ছাড়াও খেলাফত মজলিশের তৌহিদুল ইসলাম তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন।

এলাকা: বগুড়া
পরবর্তী খবর লোড হচ্ছে...
আমেরিকা

বগুড়া-৩ আসনে ৫ জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

B
BN DESK | 29 December 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার