Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

বগুড়া -৬ আসনে জামায়াতের প্রার্থী অধ্যক্ষ সোহেলের গণসংযোগ

BN DESK
11 November 2025, 01:00 PM পড়তে ১ মিনিট

জামায়াতে ইসলামী বগুড়া শহর আমীর ও বগুড়া-৬ সদর আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল আজ রোববার (২৮ সেপ্টেম্বর) গোকুল ইউনিয়নের বাঘোপাড়া বন্দর এলাকায় গণ সংযোগ ও পথসভা করেছেন। এ সময় উপস্থিত ছিলেন শহর জামায়াতের নায়েবে আমীর মাওলানা আব্দুল হালিম বেগ, সমাজ সেবা সম্পাদক মাওলানা আব্দুল হামিদ বেগ, গোকুল ইউনিয়ন সভাপতি লুৎফর রহমান, সেক্রেটারী রফিকুল ইসলাম নান্নু,আজিজুর রহমান, আবু তাহের, শাহজাহান আলী প্রমুখ।

পথসভায় অধ্যক্ষ মাওলানা আবিদুর রহমান সোহেল বলেছেন, আল্লাহর আইন ও সৎ লোকের শাসনে সমাজে মুক্তি আসবে। একবার সুযোগ দিন। আপনারা রায় দিলে ৫ বছরের মধ্যেই দেশকে সন্ত্রাস দুর্নীতি ক্ষুধা ও দারিদ্রমুক্ত করে গড়ে তুলবো।

স্বাধীনতার ৫৪ বছর অতিবাহিত হলেও কোন সরকার দেশকে একটি বৈষম্যহীন, দুর্নীতি, দুঃশাসন ও অপরাধমুক্ত করে গড়ে তুলতে পারেনি। সমাজে শান্তি ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় হবে আমাদের প্রধান কাজ। তিনি আরও বলেন, জুলাই সনদের ভিত্তিতে আগামী সংসদ নির্বাচন দিতে হবে।

এলাকা: বগুড়া বগুড়া সদর
পরবর্তী খবর লোড হচ্ছে...
আমেরিকা

বগুড়া -৬ আসনে জামায়াতের প্রার্থী অধ্যক্ষ সোহেলের গণসংযোগ

B
BN DESK | 28 September 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার