Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

বগুড়া-৬ আসনে জামায়াত প্রার্থী সোহেলের মনোনয়ন বৈধ ঘোষণা

BN DESK
03 January 2026, 03:01 PM পড়তে ১ মিনিট

স্টাফ রিপোর্টার: বগুড়া-৬ (সদর) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী আবিদুর রহমান সোহেলের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। 

আজ শনিবার (৩ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে জেলা প্রশাসক ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা তৌফিকুর রহমান তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন।

রিটার্নিং অফিসার তৌফিকুর রহমান বলেন, এই আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী আবিদুর রহমান সোহেলের মনোনয়নপত্রও বৈধ ঘোষণা করা হয়েছে।  দেশের বৃহত্তর বগুড়া পৌরসভা ও ১১টি ইউনিয়ন নিয়ে গঠিত এই আসনে মোট ভোটার সংখ্যা চার লাখ ৪৯ হাজার।

 

এলাকা: বগুড়া বগুড়া সদর
পরবর্তী খবর লোড হচ্ছে...
আমেরিকা

বগুড়া-৬ আসনে জামায়াত প্রার্থী সোহেলের মনোনয়ন বৈধ ঘোষণা

B
BN DESK | 03 January 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার