Logo
ট্রেন্ডিং: ভদ্রতার মূল্য নেই, আগের ফর্মে ফেরত আসলাম: মিষ্টি জান্নাত দল ব্যবস্থা নিলেও স্বতন্ত্র নির্বাচন করবো: রুমিন ফারহানা এক ওভারে ৫ উইকেট নিয়ে ইন্দোনেশিয়ার ক্রিকেটারের বিশ্ব রেকর্ড পঞ্চগড়ের বোদায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

বরিশালে ছাত্রদল-শিবির সংঘর্ষে আহত ২৫

R
নিজস্ব প্রতিবেদক
09 November 2025, 02:00 AM পড়তে ১ মিনিট
বরিশালে ছাত্রদল-শিবির সংঘর্ষে আহত ২৫

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বরিশালের মুলাদীতে ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষে প্রায় ২৫ জন আহত হয়েছেন। এরমধ্যে ছাত্রশিবিরের ২০ জন এবং ছাত্রদলের পাঁচজন।

আজ বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দুপুরে মুলাদী সরকারি কলেজে এ ঘটনা ঘটে। আহত শিবিরের ছয়জনকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হাসপাতালে চিকিৎসাধীন আহত শিবির কর্মীরা জানান, কলেজে শিবিরের উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানের প্রস্তুতি সভা চলছিল। এ সময় জামায়াত-শিবির রাজাকার, এই মুহূর্তে বাংলা ছাড় স্লোগান দিয়ে উপজেলা ছাত্রদলের আহ্বায়কের নেতৃত্বে সেখানে হামলা চালানো হয়।

অভিযোগ অস্বীকার করে মুলাদী উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মহিউদ্দিন ঢালী বলেন, ‘ছাত্রদল নেতাদের কলেজ ক্যাম্পাসে প্রবেশে বাধা দিয়ে ছাত্রদলের স্থানীয় পাঁচ নেতাকর্মীকে মারধর করেছে শিবিরের নেতারা। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এ ব্যাপারে মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফিকুল ইসলাম বলেন, ‘গতকাল কলেজে একাদশ শ্রেণির পরীক্ষার ফলাফল প্রকাশ অনুষ্ঠানে ছাত্রদলের কয়েক নেতা মঞ্চে থাকায় ছাত্রশিবিরের পক্ষ থেকে ক্ষোভ প্রকাশ করে। এ ঘটনার জেরে আজ সংঘর্ষ বাধে। তবে খবর পেয়ে পুলিশ উপস্থিত হলে উভয় পক্ষকে নিবৃত্ত করায় বড় ধরনের দুর্ঘটনা থেকে রেহাই মেলে।

এলাকা: বরিশাল মুলাদী
পরবর্তী খবর লোড হচ্ছে...
বিশেষ সংবাদ

বরিশালে ছাত্রদল-শিবির সংঘর্ষে আহত ২৫

R
নিজস্ব প্রতিবেদক | 11 September 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার