Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

বর্ণাঢ্য আয়োজনে বগুড়ায় যুবদলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

BN DESK
07 November 2025, 08:00 AM পড়তে ১ মিনিট

স্টাফ রিপোর্টার: বগুড়ায় বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আজ সোমবার (২৭ অক্টোবর) বিকেল ৪ টায় আলতাফুন্নেছা খেলার মাঠ থেকে র‌্যালি বের হয়। এর আগে বগুড়া জেলা যুবদলের সাধারণ সম্পাদক আবু হাসানের পরিচালনায় অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলম।

এসময় জাহাঙ্গীর আলম বলেন, আগামী নভেম্বর মাসে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বীরের বেশে  দেশে ফিরবেন। তার আগমন হবে রাজনৈতিক ইতিহাসে স্মরণকালের সবচেয়ে বড় প্রত্যাবর্তন। দীর্ঘ দিন ধরে দেশের মানুষ তারেক রহমানের আগমনের অপেক্ষায় রয়েছেন। তার আগমনের সংবাদে দেশের মানুষ আনন্দিত। তিনি আরও বলেন, সামনেই জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচনে ধানের শীষের প্রার্থীদের বিজয়ী করতে যুবদল একযোগে কাজ করে যাবে।

তিনি বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমানের জন্মভূমি বগুড়ায় যুবদল শুরু থেকেই ঐক্যবদ্ধভাবে কাজ করে যাচ্ছে। তাদের অভিভাবক তারেক রহমানের নির্দেশনায় রাজপথে সকল লড়াই সংগ্রামে প্রতিকূল সময়ে যুবদলের নেতৃবৃন্দরা সম্মুখ সারিতে থেকে নেতৃত্ব দিয়েছেন। এজন্য তিনি সকল নেতাকর্মীকে ধন্যবাদ জানান।

সমাবেশে আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শেখ তাহা উদ্দিন নাহিন, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সরকার মুকুল, সাধারণ সম্পাদক রাকিবুল হাসান শুভ, জেলা ছাত্রদলের সভাপতি সন্ধান সরকার, সাধারণ সম্পাদক এম আর হাসান পলাশ প্রমুখ। অন্যাণ্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা মহিলাদলের সাবেক সাধারণ সম্পাদক নিহার সুলতানা তিথি, জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি আতাউর রহমান শম্ভু, সহ-সভাপতি যথাক্রমে ফেরদৌস আজম সুমন, তাজমিলুর রহমান বিচিত্র, এড. এনামুল হক পান্না ও সবুজ দেওয়ান, যুগ্ম সাধারণ সম্পাদক যথাক্রমে শাহাদৎ হোসেন সোহাগ, মিনহাজুল ইসলাম রিমন, ইমরান হোসেন, বাবুল প্রধান ও মিল্লাত হোসেন, সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ সুজন ও মোসলেম উদ্দিন স্বপন, দপ্তর সম্পাদক সাজু আহমেদ রবি, সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম তুহিন, প্রচার সম্পাদক রাশেদুল ইসলাম, শহর যুবদলের সভাপতি আহসান হাবিব মমি, সাধারণ সম্পাদক আদিল শাহরিয়ার গোর্কি, সাংগঠনিক সম্পাদক সৌরভ হাসানসহ বিভিন্ন ইউনিটের সভাপতি সাধারণ সম্পাদকসহ নেতৃবৃন্দ।

সংক্ষিপ্ত বক্তব্য শেষে বাদক দলের বাদ্য আর নেতাকর্মীদের প্রাণঢালা উচ্ছাসের সাথে আলতাফুন্নেছা খেলার মাঠ থেকে শুরু হয় প্রতিষ্ঠাবার্ষিকী র‌্যালি। প্রায় হাজার হাজার নেতাকর্মীর অংশগ্রহণে এই র‌্যালি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

সার্বিক আয়োজন প্রসঙ্গে জেলা যুবদলের সাধারণ সম্পাদক আবু হাসান জানান, যুবদলের সকল ইউনিটের নেতৃবৃন্দের অংশগ্রহণে বগুড়ায় তাদের প্রতিষ্ঠা বার্ষিকী আয়োজন অত্যন্ত সফলভাবে পালিত হয়েছে। তিনি বলেন তাদের অভিভাবক তারেক রহমান ঘোষিত ৩১দফা বাস্তবায়নের পাশাপাশি তারা যুবদলের সকল ইউনিটকে শক্তিশালী করতে কাজ করে যাচ্ছে। সকলের সন্মিলিত ভূমিকায় বগুড়া যুবদল পরিবার সারাদেশে মডেল সংগঠন হিসেবে গড়ে উঠবে এমনই প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

এদিকে প্রতিষ্ঠা বার্ষিকীর র‌্যালি উপলক্ষে জেলার বিভিন্ন উপজেলা এবং পৌর সভার বিভিন্ন ওয়ার্ড থেকে নেতাকর্মীরা মিছিল নিয়ে বিকেল ৩ টা থেকে আলতাফুন্নেছা খেলার মাঠে আসতে শুরু করে। এক সময় মিছিলের নগরীতে পরিনত হয়। বিভিন্ন বাদ্য যন্ত্র নিয়ে তারা র‌্যালিতে যোগ দেয়। আলতাফুন্নেছা খেলার মাঠ থেকে র‌্যালি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে দলীয় কার্যারয়ের সামনে গিয়ে র‌্যালি শেষ হয়। এর আগে সকাল সাড়ে ৬টায় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে শুরু হয় দিনব্যাপী কর্মসূচির। 

এলাকা: বগুড়া বগুড়া সদর
পরবর্তী খবর লোড হচ্ছে...
আমেরিকা

বর্ণাঢ্য আয়োজনে বগুড়ায় যুবদলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

B
BN DESK | 27 October 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার