Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

বিচারকের ছেলে খুন : আসামি পক্ষে লড়বেন না রাজশাহীর কোনো আইনজীবী

BN DESK
18 November 2025, 01:20 PM পড়তে ১ মিনিট

রাজশাহী প্রতিনিধি: রাজশাহী মহানগর দায়রা জজ মো. আব্দুর রহমানের পরিবারের ওপর হামলা ও তার ছেলে তাওসিফ রহমানকে হত্যার ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে মানববন্ধন করেছে রাজশাহী এডভোকেট বার অ্যাসোসিয়েশন। এসময় কোনো রাজশাহীর কোনো আইনজীবী এই মামলায় আসামি পক্ষকে আইনি সহায়তা প্রদান করবেন না বলেও ঘোষণা করা হয়।

আজ সোমবার (১৭ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় রাজশাহী বার ভবনের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তারা হামলা ও হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে দোষীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। বক্তারা বলেন, পুলিশ হেফাজতে থাকা অভিযুক্তের বক্তব্য গণমাধ্যমে প্রচার হওয়া অত্যন্ত দুঃখজনক এবং নিন্দনীয়।

মানববন্ধনে উপস্থিত ছিলেন- বার অ্যাসোসিয়েশনের সভাপতি এড. আলহাজ আবুল কাশেম, সাধারণ সম্পাদক এড. জামশেদ আলী, দ্রুত বিচার ট্রাইব্যুনালের পিপি মুন্সি আবুল কালাম আজাদ, মহানগর দায়রা জজ আদালতের পিপি আলী আশরাফ মাসুম, সাবেক সাধারণ সম্পাদক পারভেজ তৌহিদ জাহিদী, নারী ও শিশু ট্রাইব্যুনাল-১ এর পিপি এড. শামসাদ বেগম মিতালি প্রমুখ।

এলাকা: রাজশাহী
পরবর্তী খবর লোড হচ্ছে...
আমেরিকা

বিচারকের ছেলে খুন : আসামি পক্ষে লড়বেন না রাজশাহীর কোনো আইনজীবী

B
BN DESK | 17 November 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার