Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

বিরল রোগে আক্রান্ত নওগাঁর রাণীনগরের দিনমজুর লালমন

BN DESK
21 November 2025, 08:25 PM পড়তে ১ মিনিট

নওগাঁ প্রতিনিধি : নওগাঁর রাণীনগরের দিনমজুর বাকপ্রতিবন্ধী লালমন(৩৭) বিরল এমএনডি রোগে আক্রান্ত। দেশে বিরল এই রোগের চিকিৎসা ব্যবস্থা সহজলভ্য না হওয়ায় উন্নত চিকিৎসা করাতে পারছে না তার পরিবার। লালমন রাণীনগর উপজেলার রাতোয়াল শোলাপাড়ার দিনমজুর আমজাদের ছেলে। অর্থাভাবে সন্তানের চিকিৎসা করতে না পারায় সরকারের পাশাপাশি সমাজের বিত্তবানদের সার্বিক সহযোগিতা চেয়েছে তার পরিবার।

লালমনের মামা আব্দুল মজিদ (০১৭৮৩৮৪২৭৫৯) জানান, লালমনরা শোলারপুকুর পাড়ে খাস জমিতে বসবাস করে। পরিবারের উপার্জনক্ষম মানুষ লালমন ও তার বাবা। তারা দিনমজুরের কাজ করে সংসার চালায়। লালমন ছোটবেলা থেকেই ভালোভাবে কথা বলতে পারেন না। এরমধ্যে দিনমজুর লালমন বিয়ে করে এবং তার এক ছেলে ও মেয়ে সন্তান আছে। কিন্তু গত একবছর ধরে লালমন শারীরিকভাবে দুর্বল হয়ে পড়ছে, হাত-পায়ের আঙ্গুলের মাংস শুকিয়ে যাচ্ছে। ফলে কাজ করতে পারেন না তিনি।

তিনি বলেন, ঢাকা-রাজশাহীসহ বিভিন্ন স্থানে চিকিৎসার চেষ্টা করলেও ডাক্তাররা জানান দেশে এমন বিরল রোগের উন্নত কোন চিকিৎসা নেই। পরবর্তীতে ঢাকায় চীনের আকুপাংচার সেন্টারে যোগাযোগ করলে তারা দুই মাসের থেরাপীর জন্য দুই লাখ টাকা চায়। তবে এতোগুলো টাকা তার পরিবারের পক্ষে যোগান দেওয়া সম্ভব নয়। বর্তমানে লালমনের পরিবারে চরম অর্থসংকট দেখা দিয়েছে।

লালমনের মা লাইলি জানান, দিনমজুরের কাজ না করলে সংসার চলে না। তবুও সাধ্যমতো ছেলের চিকিৎসার চেষ্টা করেছি। কিন্তু দেশে এই রোগের চিকিৎসা না থাকায় অর্থাভাবে আর চিকিৎসা করাতে পারছি না। বর্তমানে একজন মানুষের আয়ে কোনরকমে সংসার চলছে। সরকারসহ বিত্তবানদের সহযোগিতা পেলে হয়তো লালমন সুস্থ হয়ে উঠতো।

এলাকা: নওগাঁ রাণীনগর
পরবর্তী খবর লোড হচ্ছে...
আমেরিকা

বিরল রোগে আক্রান্ত নওগাঁর রাণীনগরের দিনমজুর লালমন

B
BN DESK | 21 November 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার