Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

ভাঙ্গুড়ায় ট্রেনে কেটে ৩টি ছাগলের মৃত্যু

BN DESK
03 December 2025, 07:47 PM পড়তে ১ মিনিট

ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি: পাবনার ভাঙ্গুড়া উপজেলা সদরে অবস্থিত ঈশ্বরদী-ঢাকা রেলপথের ভাঙ্গুড়া রেলস্টেশনের পশ্চিমদিকে ট্রেনে কাটা পড়ে ৩টি ছাগল মারা যায়। গত মঙ্গলবার বিকেল ৪টায় উল্লেখিত স্থানে দুর্ঘটনাটি ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ভাঙ্গুড়া রেলস্টেশনের পশ্চিম পাশে জনৈক মহিলা ছাগল ৩টিকে ঘাস খাওনোর জন্য ছেড়ে দিয়ে স্বামীকে খাবার দেওয়ার জন্য বাসায় যায়। এ সময় পঞ্চগড় থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তঃনগর দ্রুতযান এক্সপ্রেস ট্রেনটি ভাঙ্গুড়া রেলস্টেশন অতিক্রম করার সময় রেলপথের মাঝখানে খাস খাওয়া অবস্থায় ৩টি ছাগলকে চাপা দিয়ে গন্তব্যের দিকে যায়। ফলে ঘটনাস্থলেই ৩টি ছাগলের দেহ ছিন্নভিন্ন হয়ে মারা যায়। মৃত ছাগল ৩টির মালিক হচ্ছেন,  শরৎনগর রেলস্ট্রেশনের খালাসি মো: আবুল হাশেম।

এবিষয়ে ভাঙ্গুড়া রেলস্টেশনের মাষ্টার মো: আব্দুল মালেক বলেন, রেললাইনে গবাদি পশু-পাখি চরানো ও অবস্থান সম্পূর্ণ নিষিদ্ধ। এটি একটি দুর্ঘটনা। এতে রেল কর্তৃপক্ষের কিছু করার নেই।

 

এলাকা: পাবনা
পরবর্তী খবর লোড হচ্ছে...
আমেরিকা

ভাঙ্গুড়ায় ট্রেনে কেটে ৩টি ছাগলের মৃত্যু

B
BN DESK | 03 December 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার