Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

ভারত থেকে বেড়াতে এসে লাশ হলেন গোলাপ সরকার

BN DESK
04 November 2025, 12:00 AM পড়তে ১ মিনিট

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : ভারত থেকে গোলাপ সরকার (৫৬) আদমদিঘীতে ভাইয়ের বাসায় বেড়াতে এসে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। নিহত গোলাপ সরকার ভারতের দক্ষিন দিনাজপুর জেলার পতিরাম থানার বাহিচা গ্রামের মৃত পিয়াস সরকারের ছেলে। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

 জানা যায়, আদমদীঘি সদরের মকবুল সরকারের বাসায় গত রোববার তার ছোট ভাই ভারতের পশ্চিম বঙ্গের দক্ষিন দিনাজপুরে পতিরামের গোলাপ সরকার বেড়াতে আসেন। গত বুধবার সকালে মকবুল সরকার, তার স্ত্রী জরিনা বেগম, ছেলে পারভেজ সরকার, পুত্রবধু নাজিয়া ও ভারত থেকে আসা ছোট ভাই গোলাপ সরকারকে নিয়ে একটি সিএনজি চালিত অটোরিকশা যোগে নওগাঁতে আত্মীয়ের বাসায় বেড়াতে যান।

সেখান থেকে ওই সিএনজি চালিত অটোরিকশা যোগেই তারা আদমদীঘি বাসায় ফিরছিলেন। কিন্তু পথে সন্ধ্যা ৭টার দিকে বগুড়া-নওগাঁ বাইপাস সড়কের বোয়ালিয়া মোড় নামক স্থানে তাদের বহনকারী সিএনজি চালিত অটোরিকশার সাথে বিপরীত মুখি পিকআপ গাড়ীর সংর্ঘষের ঘটনা ঘটে।

এসময় সিএনজি অটোরিকশা উল্টে দুমড়ে মুচড়ে রাস্তার পাশে পড়ে যায়। দুর্ঘটনায় সিএনজি আটোরিকশা চালকসহ ৬জন যাত্রী আহত হয়। আহতদের স্থানীয়রা উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে নিয়ে গেলে ভারতবাসি গোলাপ সরকারকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন। অপর আহতরা হাসপাতালে ভর্তি রয়েছে। গোলাপের অপর ভাই সাজ্জাদ সরকার বিষয়টি নিশ্চিত করেন।

এলাকা: বগুড়া আদমদিঘি
পরবর্তী খবর লোড হচ্ছে...
আমেরিকা

ভারত থেকে বেড়াতে এসে লাশ হলেন গোলাপ সরকার

B
BN DESK | 02 October 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার