Logo
ট্রেন্ডিং: গুলশানের বাসভবন ফিরোজায় খালেদা জিয়ার মরদেহ খালেদা জিয়ার জানাজায় নারীদের জন্য বিশেষ ব্যবস্থা ইনকিলাব মঞ্চের কর্মসূচি স্থগিত, খালেদা জিয়ার জানাজায় অংশ নেওয়ার অনুরোধ বিএনপি কার্যালয়ে জামায়াত নেতারা, শোক বইতে স্বাক্ষর

মাছধরার ট্রলারে সিলিন্ডার বিস্ফোরণ, ৩ জেলে দগ্ধ

R
নিজস্ব প্রতিবেদক
31 October 2025, 10:00 AM পড়তে ১ মিনিট
মাছধরার ট্রলারে সিলিন্ডার বিস্ফোরণ, ৩ জেলে দগ্ধ

পটুয়াখালীর মহিপুরে খাপড়াভাঙ্গা নদীতে একটি মাছধরার ট্রলারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৩ জেলে দগ্ধ হয়েছেন। এরমধ্যে জহির হোসেন (৫৫) নামের এক জেলের শরীরের ৫৫ শতাংশ পুড়ে গেছে। 

এছাড়া এসময় ট্রলারের পেছনের কিছু অংশ পুড়ে যায়। 

আজ শনিবার (১৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টায় আলমগীর মৃধার তেলের ঘাটে এ দুর্ঘটনা ঘটে। 

গুরুতর আহত জহিরকে কলাপাড়া হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য বরিশাল সেবাচিম হাসপাতালে পাঠানো হয়েছে। অপর আহত দুই জেলে শহিদুল (৩০) ও সাইফুল (৩০)ইসলাম প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, নামবিহীন ফারুক মাঝির ট্রলারটি খাপড়াভাঙ্গা নদীতে নোঙ্গর করা অবস্থায় ছিলো। সকালে রান্না করার সময় হঠাৎ গ্যাস সিলিন্ডারটি বিস্ফোরিত হয়। পরে স্থানীয়রা তাৎক্ষণিক আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিদগ্ধ জেলেদের সহায়তার বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।

এলাকা: পটুয়াখালী
পরবর্তী খবর লোড হচ্ছে...
বিশেষ সংবাদ

মাছধরার ট্রলারে সিলিন্ডার বিস্ফোরণ, ৩ জেলে দগ্ধ

R
নিজস্ব প্রতিবেদক | 13 September 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার