Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

মাদরাসা ও এতিমখানা থেকে মানবিক মূল্যবোধসম্পন্ন নাগরিক তৈরি হবে : সাবেক এমপি মোশারফ

BN DESK
14 December 2025, 09:30 PM পড়তে ১ মিনিট

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার নন্দীগ্রামে মিফতাহুল উলুম এতিমখানা ও মাদরাসার চারতলা ভবনের প্রথম তলার নির্মাণকাজের অনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। গতকাল শনিবার বাদ যোহর নন্দীগ্রাম পৌর এলাকার কলেজ পাড়ায় অবস্থিত ওই প্রতিষ্ঠানের নির্মাণকাজের উদ্বোধন করেন, বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মোশারফ হোসেন।

এ সময় তিনি বলেন, এতিম ও মাদরাসা শিক্ষার্থীদের জন্য একটি সুন্দর পরিবেশ গড়ে তোলা আমাদের নৈতিক দায়িত্ব। সমাজের বিত্তবানদের এ ধরনের মানবিক কাজে এগিয়ে আসতে হবে। তিনি আরও বলেন, এই মাদরাসা ও এতিমখানা থেকে নৈতিকতা ও মানবিক মূল্যবোধসম্পন্ন নাগরিক তৈরি হবে এটাই আমাদের প্রত্যাশা।

এসময় উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকার, সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন আদর, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শফিউল আলম সুমন, পৌর কৃষকদলের সাধারণ সম্পাদক আবু সাঈদ মিলন, নন্দীগ্রাম শিল্প ও বণিক সমিতির সভাপতি আলহাজ্ব আব্দুল করিম সরদার, সাবেক কাউন্সিলর খোরশেদ আলম, এতিমখানার সভাপতি আলহাজ্ব শাবান আলী, সাধারণ সম্পাদক আব্দুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব নজরুল ইসলাম ও উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান তারেক প্রমুখ  উপস্থিত ছিলেন।

পরবর্তী খবর লোড হচ্ছে...
আমেরিকা

মাদরাসা ও এতিমখানা থেকে মানবিক মূল্যবোধসম্পন্ন নাগরিক তৈরি হবে : সাবেক এমপি মোশারফ

B
BN DESK | 14 December 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার