Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

মৃত বোনকে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে শেষ বিদায় জানাল বাংলাদেশি ভাই ও স্বজনরা

BN DESK
05 December 2025, 11:30 PM পড়তে ১ মিনিট

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) সীমান্তে আবারও মানবিকতার এবং দু’দেশের  জনগণের  ভ্রাতৃপ্রতিম  সংম্পর্ক  বজায় রাখতে সহযোগিতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে।

আজ শুক্রবার (৫ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টায় উভয় বাহিনীর সহযোগিতায় ভারতীয় নাগরিক ফনি বেগমের(৭৫) মরদেহ দেখানো হয় বাংলাদেশি স্বজনদের। এসময় দু’দেশে বসবাসবাসকারী আত্মীয়দের মাঝে আবেগঘন পরিবেশ সৃষ্টি হয়। মৃত ফনি বেগম ভারতের পশ্চিমবঙ্গের মালদা জেলার কার্লিয়াচক থানার হাজীপাড়া দুইছতরবিঘি গ্রামের কসিমুদ্দিনের স্ত্রী। গত বৃহস্পতিবার বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন তিনি।

স্থানীয় সূত্র ও বিজিবি জানায়, ফনি বেগমের মারা যাওয়ার খবরে তার ছোট ভাই জমিনপুর গ্রামের মৃত ফলিমুদ্দিনের ছেলে আতাউর রহমান(৬০) কিরনগঞ্জ ক্যাম্পের মাধ্যমে বড় বোনের মরদেহ শেষবারের মত দেখানোর সুযোগ চেয়ে বিজিবি’র সহযোগিতা চেয়ে আবেদন করেন। আবেদন পেয়ে বিজিবি তাৎক্ষণিক বিএসএফ’র সাথে যোগাযোগ করে।

পরে উভয়পক্ষের সম্মতিতে আজ শুক্রবার (৫ ডিসেম্বর) সকালে মরদেহ কাঁটাতারের বেড়ার গেইট খুলে মেইন আন্তর্জাতিক সীমান্ত পিলারের শূন্যরেখায় রেখে বাংলাদেশি স্বজনদের দেখানোর আয়োজন করা হয়।চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা ব্যাটালিয়নের (৫৯বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া বলেন, বাাংলাদেশি স্বজনদের মরদেহ দেখানোর সময় উভয় বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

এ ঘটনায় মৃতের স্বজনরা বিজিবি-বিএসএফ এর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ রুহুল আমীন বলেন, দুই বাহিনীর এ ধরনের আচরণ প্রশংসনীয়।

পরবর্তী খবর লোড হচ্ছে...
আমেরিকা

মৃত বোনকে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে শেষ বিদায় জানাল বাংলাদেশি ভাই ও স্বজনরা

B
BN DESK | 05 December 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার