Logo
ট্রেন্ডিং: বগুড়ায় স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন বগুড়ার শেরপুরে তুচ্ছ ঘটনায় যুবককে কুপিয়ে জখম দীর্ঘ প্রতিক্ষার পর তারেক রহমান বৃহস্পতিবার প্রিয় পিতৃভূমিতে আসছেন বগুড়ার শহীদ খোকন পার্কে খালেদা জিয়ার ওপর আলোকচিত্র প্রদর্শনী বৃহস্পতিবার

মেহেরপুরে শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মামলা, যুবক গ্রেফতার

R
নিজস্ব প্রতিবেদক
10 November 2025, 01:00 PM পড়তে ১ মিনিট
মেহেরপুরে শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মামলা, যুবক গ্রেফতার

মেহেরপুরের গাংনীতে ৭ বছর বয়সী শিশুকে বাড়ির পাশে নির্মাণাধীন ঘরে ডেকে নিয়ে জোরপূর্বক ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে আকাশ (২০) নামে যুবকের বিরুদ্ধে।

গতকাল রোববার (৭ সেপ্টেম্বর) বিকেল সাড়ে পাঁচটার দিকে উপজেলার ষোলটাকা ইউনিয়নে ঘটনাটি ঘটেছে ।

এ ঘটনায় আজ সোমবার (৮ সেপ্টেম্বর) দুপুরে ভুক্তভোগীর মা বাদী হয়ে অভিযুক্ত আকাশের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে থানায় মামলা করেছেন।

গাংনী থানা পুলিশের ইন্সপেক্টর (তদন্ত) আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, রোববার বিকেল সাড়ে পাঁচটার দিকে উপজেলার ষোলটাকা ইউনিয়নের সহড়াবাড়িয়া গ্রামের আতিয়ার রহমানের ছেলে আকাশ প্রতিবেশীর ৭ বছরের শিশুকে ফুঁসলিয়ে ডেকে স্থানীয় ইউনুস আলীর নির্মাণাধীন ঘরে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা চালায়। শিশুর চিৎকারে প্রতিবেশীরা ছুটে আসলে অভিযুক্ত আকাশ সেখান থেকে দ্রুত পালিয়ে যায়। খবর পেয়ে পরিবারের লোকজন আকাশকে হেমায়েতপুর বাজার থেকে ধরে গ্রামে নিয়ে আসে। পরে তাকে গাছে বেঁধে চড় থাপ্পড় মেরে পুলিশে সোপর্দ করে স্থানীয়রা।

এ বিষয়ে গাংনী থানা ইন্সপেক্টর (তদন্ত) আব্দুল্লাহ আল মামুন জানান, গাংনী উপজেলার ষোলটাকা ইউনিয়নে কন্যা শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে নারী ও শিশু নির্যাতন দমন আইনে থানায় একটি মামলা করা হয়েছে। অভিযুক্ত আকাশকে গ্রেফতার করা হয়েছে।

এলাকা: মেহেরপুর গাংনী
পরবর্তী খবর লোড হচ্ছে...
ফুটবল

মেহেরপুরে শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মামলা, যুবক গ্রেফতার

R
নিজস্ব প্রতিবেদক | 08 September 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার