Logo
ট্রেন্ডিং: কুড়িগ্রামে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার দিনাজপুরের ঘোড়াঘাটে গণিত উৎসব অনুষ্ঠিত বগুড়ায় ছয়দিনে তিন উপদেষ্টা, ‘হ্যাঁ’ ভোটের পক্ষে চলছে জোর প্রচারণা গাইবান্ধার সুন্দরগঞ্জে শত বছরের বাঁশশিল্প বিলুপ্তির পথে

ময়মনসিংহ মেডিকেলে ডেঙ্গুতে প্রাণ গেলো বৃদ্ধার

R
নিজস্ব প্রতিবেদক
11 November 2025, 05:00 PM পড়তে ১ মিনিট
ময়মনসিংহ মেডিকেলে ডেঙ্গুতে প্রাণ গেলো বৃদ্ধার

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে আফরোজা খাতুন (৬০) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।

আজ মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) ভোর সোয়া ৪টার দিকে হাসপাতালের আইসিইউতে মারা যান তিনি।

বিষয়টি নিশ্চিত করেছেন মমেক হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডের ফোকাল পারসন ডা. এমদাদ উল্লাহ খান।

তিনি জানান, আফরোজা খাতুন জ্বরে আক্রান্ত হলে গতকাল সোমবার (৮ সেপ্টেম্বর) শেরপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর রাতে ডেঙ্গু শনাক্ত হয়। রাত ৩টার দিকে তাকে মমেক হাসপাতালে ভর্তি করা হয়। এরপর আইসিইউতে নেওয়া হলে ভোর সোয়া ৪টার দিকে মারা যান তিনি।

আফরোজা খাতুনের ভাই আতাউর রহমান বলেন, ‌‘ভগ্নিপতি মারা যাওয়ার পর আমার বোন আফরোজা মায়ের সঙ্গে আমাদের শেরপুরের বাড়িতেই থাকতেন। পাঁচ দিন আগে জ্বরে আক্রান্ত হন তিনি।

এ বিষয়ে মমেক হাসপাতালের সহকারী পরিচালক ডা. মোহাম্মদ মাঈন উদ্দিন বলেন, আজ মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) পর্যন্ত ডেঙ্গু ওয়ার্ডে মোট ২৪ জন রোগী ভর্তি আছেন। এ পর্যন্ত চিকিৎসা নিয়েছেন ৪১১ জন। মৃত্যু হয়েছে চারজনের।

এলাকা: ময়মনসিংহ
পরবর্তী খবর লোড হচ্ছে...
মধ্যপ্রাচ্য

ময়মনসিংহ মেডিকেলে ডেঙ্গুতে প্রাণ গেলো বৃদ্ধার

R
নিজস্ব প্রতিবেদক | 09 September 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার