Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

রংপুরের পীরগঞ্জ পৌরসভায় বিশুদ্ধ পানি সরবরাহ বন্ধ অতিরিক্ত খরচে কিনতে হচ্ছে পানি

R
নিজস্ব প্রতিবেদক
07 November 2025, 09:00 AM পড়তে ১ মিনিট
রংপুরের পীরগঞ্জ পৌরসভায় বিশুদ্ধ পানি সরবরাহ বন্ধ অতিরিক্ত খরচে কিনতে হচ্ছে পানি

পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি : রংপুরের পীরগঞ্জ পৌরসভায় বিশুদ্ধ পানি সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন পৌর এলাকার কয়েক হাজার মানুষ। গত তিনদিন ধরে শহরের বিভিন্ন ওয়ার্ডে পানি না থাকায় নিত্য প্রয়োজনীয় কাজ করতে ভোগান্তিতে পড়তে হচ্ছে তাদের। দ্রুত সমস্যা সমাধান এবং বিকল্প পানির ব্যবস্থা করতে পৌর কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন সাধারণ জনগণ।

পৌরবাসী জানান, পৌরসভা কর্তৃপক্ষ কোনো প্রকার আগাম ঘোষণা ছাড়াই পানি সরবরাহ বন্ধ করে দিয়েছে। এতে রান্না, খাওয়া ও দৈনন্দিন কাজ করতে নানাবিধ সমস্যা তৈরি হয়েছে। অনেক পরিবার বাধ্য হয়ে দোকান থেকে অতিরিক্ত দামে বোতলজাত পানি কিনে ব্যবহার করছেন। পৌরসভার ৮, ৯ ও ১০ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা অভিযোগ করে বলেন, প্রতিদিন গড়ে ৫০-৬০ টাকা খরচ করে পানি কিনতে হচ্ছে। নিম্ন আয়ের মানুষজন সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন।

এ বিষয়ে রংপুর পৌরসভার প্রধান প্রকৌশলী মো. আনোয়ার হোসেন জানান, প্রধান পাম্পে যান্ত্রিক ত্রুটি ও পাইপলাইনে লিকেজের কারণে পানি সরবরাহ বন্ধ রয়েছে। মেরামতের কাজ চলছে। অল্প সময়ের ব্যবধানে পানি সরবরাহ স্বাভাবিক হবে বলে জানান তিনি।

এলাকা: রংপুর পীরগঞ্জ
পরবর্তী খবর লোড হচ্ছে...
আমেরিকা

রংপুরের পীরগঞ্জ পৌরসভায় বিশুদ্ধ পানি সরবরাহ বন্ধ অতিরিক্ত খরচে কিনতে হচ্ছে পানি

R
নিজস্ব প্রতিবেদক | 11 September 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার