Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

রাকসুর নবনির্বাচিত প্রতিনিধি দলের শহিদ শামসুজ্জোহার কবর জিয়ারত 

BN DESK
10 November 2025, 08:00 PM পড়তে ১ মিনিট

রাজশাহী প্রতিনিধি: ১৯৬৯ সালে পাকিস্তানি সেনাবাহিনীর আক্রমণের মুখে বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের রক্ষা করতে গিয়ে শহিদ হওয়া অধ্যাপক শামসুজ্জোহার কবর জিয়ারত করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ’র (রাকসু) নবনির্বাচিত প্রতিনিধিরা। আজ সোমবার (২০ অক্টোবর) বেলা পৌনে ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে অবস্থিত শহিদ শামসুজ্জোহার সমাধি চত্বরে তারা শ্রদ্ধার সাথে কবর জিয়ারত করেন।

এসময় উপস্থিত ছিলেন- রাকসুর নবনির্বাচিত ভিপি মোস্তাকুর রহমান জাহিদ, জিএস সালাউদ্দিন আম্মার ও এজিএস সালমান সাব্বিরসহ অন্যান্য নবনির্বাচিত প্রতিনিধি। ধারাবাহিকভাবে তারা বিশ্ববিদ্যালয় কবরস্থান ও ২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে রাজশাহী থেকে শহিদ হওয়া সাকিব আনজুম ও শহিদ আলি রায়হানের কবরেও শ্রদ্ধা নিবেদন করবেন।

এলাকা: রাজশাহী
পরবর্তী খবর লোড হচ্ছে...
আমেরিকা

রাকসুর নবনির্বাচিত প্রতিনিধি দলের শহিদ শামসুজ্জোহার কবর জিয়ারত 

B
BN DESK | 20 October 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার