Logo
ট্রেন্ডিং: চিকিৎসা সরঞ্জাম প্রবেশে বাধা, গাজায় মৃত্যুর মুখে হাজারো মানুষ রামপুরায় হত্যাকান্ড : কর্নেল রেদোয়ানুলসহ চারজনের বিচার শুরু তুরস্কে বিমান দুর্ঘটনায় লিবিয়ার সেনাপ্রধান নিহত নওগাঁর বদলগাছীতে তাপমাত্রা নেমেছে ১১.৯ ডিগ্রিতে 

রাঙামাটিতে পানিতে ডুবে শিশুর মৃত্যু

R
নিজস্ব প্রতিবেদক
11 November 2025, 03:00 PM পড়তে ১ মিনিট
রাঙামাটিতে পানিতে ডুবে শিশুর মৃত্যু

রাঙামাটির বাঘাইছড়িতে বাড়ির পাশে জমে থাকা পানিতে গোসল করতে নেমে মো. ইস্তিয়াক হোসেন সায়মন (১৩) নামে সপ্তম শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

আজ শুক্রবার (১২ সেপ্টেম্বর) দুপুরে পৌরসভার ১ নং ওয়ার্ডের মধ্যম পাড়া গ্রামে এই ঘটনা ঘটে। নিহত সায়মন বাঘাইছড়ি বায়তুশ শরফ জব্বারিয়া আদর্শ মাদরাসার সপ্তম শ্রেণির ছাত্র।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে বাড়ির পাশে জমা পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হয় সায়মন। পরিবারের সদস্য ও স্থানীয়রা প্রায় এক ঘণ্টা খোঁজাখুঁজির পর তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আমেনা মারজান বলেন, আজ দুপুরে গোসল করতে নেমে সপ্তম শ্রেণির এক শিশুর মৃত্যু হয়েছে। পরিবারকে আবেদন করতে বলা হয়েছে, আবেদন পেলে সহায়তা দেয়া হবে। 

উল্লেখ্য, ২০২৩ সালে বন্যার পানিতে ডুবে ৪ শিশুসহ ৫ জন এবং ২০২৪ সালে অন্তত চার শিশুর মৃত্যুর ঘটনা ঘটে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ইউরোপ

রাঙামাটিতে পানিতে ডুবে শিশুর মৃত্যু

R
নিজস্ব প্রতিবেদক | 12 September 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার