Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

রাজশাহীতে এক ব্যক্তির মরদেহ উদ্ধার

BN DESK
21 November 2025, 10:01 PM পড়তে ১ মিনিট

রাজশাহী প্রতিনিধি : রাজশাহীতে তানভীর কুরাইশী জামি(৫০) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার সন্ধ্যা ৬টায় নগরীর কাদিরগঞ্জ এলাকার একটি চারতলা ভবনের তিনতলার একটি বন্ধ ঘর থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

রাজশাহীর বোয়ালিয়া মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, চারতলা ভবনের এক ও দোতলায় কোচিং সেন্টার। আর তিন ও চারতলায় বসবাস করতেন তানভীর কুরাইশী। গেল দুই দিন থেকে ভাড়াটিয়ারা পানি পাচ্ছিল না। তাই তারা বিকেলে বাড়ির মালিককে ডাকাডাকি করে কোন সারা শব্দ না পেয়ে থানায় জানায়।

এরপরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিসকে খরব দেয়। ফায়ার সার্ভিসের সদস্যরা এসে রুমের দরজা ভেঙে তার মরদেহ উদ্ধার করে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য রামেক হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি একাই এখানে বসবাস করতেন। আশেপাশে তার কোন স্বজনদের খোঁজ পাওয়া যায়নি।

এলাকা: রাজশাহী
পরবর্তী খবর লোড হচ্ছে...
আমেরিকা

রাজশাহীতে এক ব্যক্তির মরদেহ উদ্ধার

B
BN DESK | 21 November 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার