Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

রাজশাহীতে নার্সকে ধর্ষণের অভিযোগে চিকিৎসক কারাগারে

BN DESK
10 November 2025, 08:00 AM পড়তে ১ মিনিট

রাজশাহী প্রতিনিধি : রাজশাহীতে নার্সকে ধর্ষণের অভিযোগে আহসান হাবিব (২৯) নামে এক চিকিৎসককে গ্রেফতার করেছে পুলিশ। আজ সোমবার (২৭ অক্টোবর) দুপুরে নগরের লক্ষ্মীপুর এলাকার আল-আরাফাহ ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার থেকে তাকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। আহসান হাবিবের বাড়ি নওগাঁ। তিনি রাজশাহীর ওই ক্লিনিকে আবাসিক মেডিকেল অফিসার হিসেবে কর্মরত ছিলেন।

জানা যায়, দু’বছর আগে ফেসবুকের মাধ্যমে আহসান হাবিবের সাথে তার পরিচয় হয়। এরপর বিয়ের আশ্বাসে চিকিৎসক তাকে রাজশাহীতে নিয়ে আসেন। পরে বিয়ে না করে ভাড়া বাসায় এবং ক্লিনিকে তার সাথে শারীরিক সম্পর্ক গড়ে তোলেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। সম্প্রতি চিকিৎসক যোগাযোগ বন্ধ দিলে ভুক্তভোগী জানতে পারেন, আহসান হাবিব অন্যত্র বিয়ে করেছেন। পরে তিনি গত ২৩ সেপ্টেম্বর রাজপাড়া থানায় ধর্ষণের মামলা করেন।

রাজপাড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুল আলিম জানান, মামলার পর ভুক্তভোগী নার্স রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে চিকিৎসা নেন। পরে তদন্তের অংশ হিসেবে অভিযুক্ত চিকিৎসককে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়। এ ঘটনায় আল-আরাফাহ ক্লিনিকের পরিচালক মোস্তাফিজুর রহমান বলেন, ঘটনার বিস্তারিত জানি না। মামলায় ক্লিনিকের নাম আসার পরই ডা. আহসান হাবিবকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

এলাকা: রাজশাহী
পরবর্তী খবর লোড হচ্ছে...
আমেরিকা

রাজশাহীতে নার্সকে ধর্ষণের অভিযোগে চিকিৎসক কারাগারে

B
BN DESK | 27 October 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার