Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

রাজশাহীতে পদ্মায় নৌকা ডুবে নিহত ১, নিখোঁজ ২

BN DESK
10 November 2025, 12:00 AM পড়তে ১ মিনিট

মফস্বল ডেস্ক : রাজশাহীর গোদাগাড়ীতে নৌকা ডুবে একজনের মৃত্যু হয়েছে। এছাড়া আরও দুজন নিখোঁজ রয়েছেন। আজ শনিবার (২৭ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার প্রেমতলী এলাকায় পদ্মা নদীতে এ দুর্ঘটনা ঘটে। নিহত জিতেন মণ্ডলের (৬০) বাড়ি পার্শ্ববর্তী কাঁঠালবাড়িয়া গ্রামে। আর নিখোঁজ রয়েছেন ফরাদপুর গ্রামের দিলীপ (৩২) ও ডুমুরিয়া গ্রামের হরেন সাহা (৬৫)। তাদের উদ্ধারে স্থানীয়দের পাশাপাশি ফায়ার সার্ভিসের ডুবুরি দল অংশ নিয়েছে।

স্থানীয়রা জানান, সকালে প্রেমতলী পালপাড়া এলাকার কানাই কর্মকার (৭০) নামে এক বৃদ্ধ মারা যান। তার মরদেহ সমাহিত করার জন্য পদ্মা নদীর মাঝচরে নেওয়া হয়। একটি নৌকা এই মরদেহটি চরে রেখে আরও আত্মীয়-স্বজনকে নিতে এপারে আসে। তখন ২০-২৫ জন আত্মীয় নৌকায় উঠে নদী পার হয়ে মরদেহ সৎকারের জন্য যাচ্ছিলেন। তখনই স্রোতের তোড়ে নৌকাটি ডুবে যায়। এ ঘটনার পর বাকিরা সাঁতরে পারে উঠে এলেও তিনজন নিখোঁজ হন। পরে স্থানীয়রা জিতেন মণ্ডলকে উদ্ধার করে উপজেলা (প্রেমতলী) স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। সকাল সাড়ে ১১টা পর্যন্ত নিখোঁজ দুজনের সন্ধান পাওয়া যায়নি।

প্রেমতলী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মাকসুদুর রহমান জানান, নৌকাডুবিতে একজনের মৃত্যুর খবর তিনি পেয়েছেন। নিখোঁজ দুজনকে উদ্ধারের চেষ্টা চলছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
আমেরিকা

রাজশাহীতে পদ্মায় নৌকা ডুবে নিহত ১, নিখোঁজ ২

B
BN DESK | 27 September 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার