Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

রাজশাহীতে পুকুর থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার

BN DESK
07 November 2025, 03:00 AM পড়তে ১ মিনিট

রাজশাহী প্রতিনিধি : রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানার নারিকেলবাড়িয়া এলাকার একটি পুকুর থেকে লিটন আলী (৪০) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকাল ৭টার দিকে স্থানীয়রা পুকুরে লাশ ভাসতে দেখে থানায় খবর দেন। চন্দ্রিমা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের চন্দ্রিমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদি মাসুদ বলেন, লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি হত্যাকাণ্ড নয়। তিনি আরও জানান, মৃত লিটন আলীর বাড়ি রাজশাহীর পবা উপজেলার খড়খড়ি গ্রামে। তিনি এলাকার একজন চিহ্নিত চোর ও নেশাগ্রস্ত ছিলেন।  স্থানীয়দের ধারণা, নেশাগ্রস্ত অবস্থায় পানিতে পড়ে ডুবে তার মৃত্যু হতে পারে। পুলিশ ঘটনাটির তদন্ত করছে।

এলাকা: রাজশাহী
পরবর্তী খবর লোড হচ্ছে...
আমেরিকা

রাজশাহীতে পুকুর থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার

B
BN DESK | 30 October 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার