Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

রাজশাহীতে পুকুর থেকে বৃদ্ধার লাশ উদ্ধার

BN DESK
03 November 2025, 02:00 AM পড়তে ১ মিনিট

রাজশাহী প্রতিনিধি: রাজশাহীর চারঘাটে পুকুর থেকে রুপো (৮০) নামের বৃদ্ধার লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রোববার সকালে উপজেলার সদর ইউনিয়নের তালবাড়িয়া রমজানের বাড়ির সামনে সরকারি পুকুর থেকে ভাসমান অবস্থায় অর্ধগলিত লাশটি উদ্ধার করা হয়। নিহত বৃদ্ধা পরানপুর বামনীদহ গ্রামের মৃত শুকুর আলীর স্ত্রী।

স্থানীয় বাসিন্দারা জানান, কাপড় পরা অবস্থায় ওই বৃদ্ধার লাশ পুকুরে ভাসছিল। খবর পেয়ে ওই বৃদ্ধার স্বজনেরা এসে লাশটি শনাক্ত করেন। পরে পুলিশ লাশটি উদ্ধার করে। নিহত বৃদ্ধার বড় ছেলে নওশাদ জানান, তার মা মানসিক রোগী ছিলেন। ছোট বোন বেদনার বাড়ি বামনীদহ গ্রাম থেকে গত বৃহস্পতিবার নিখোঁজ হন। অনেক খোঁজাখুঁজি করেও কোন সন্ধান পাওয়া যায় নি। গতকাল রোববার সকালে খবর পেয়ে ঘটনাস্থলে এসে মরদেহ দেখে সবাই নিশ্চিত হয়।

চারঘাট মডেল থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান বলেন, মরদেহ ময়না তদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঊর্ধ্বতন কর্মকর্তার নির্দেশে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এলাকা: রাজশাহী
পরবর্তী খবর লোড হচ্ছে...
আমেরিকা

রাজশাহীতে পুকুর থেকে বৃদ্ধার লাশ উদ্ধার

B
BN DESK | 29 September 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার