Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

রাজশাহীতে পুলিশ হেনস্থাকারী ও চালকসহ গ্রেফতার ২

BN DESK
27 January 2026, 11:26 PM পড়তে ১ মিনিট

রাজশাহী প্রতিনিধি: রাজশাহীতে বাসচাপায় তিনজনের মৃত্যুর ঘটনায় পুলিশ হেনস্থাকারী বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ত্রিপলি ছাত্র বিভাগের হাসানুর রহমান ওরফে তুহিন(২৬) ও চালক সাইফুল ইসলামকে(৪৮) গ্রেফতার করা হয়েছে।

তুহিনের বাড়ি রাজশাহী নগরীর শাহমখদুম থানার বড়বনগ্রাম চকপাড়ায় ও সাইফুলের বাড়ি নাটোর সদরের কানাইখালী দক্ষিণ পটুয়াপাড়ায়। এদের মধ্যে তুহিনকে পুলিশ হেনস্থা ও বাসচালক সাইফুলকে সড়ক পরিবহন আইনে দায়ের করা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।

আজ মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুরে রাজশাহী মহানগর পুলিশ মুখপাত্র গাজিউর রহমানের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দুর্ঘটনার সাথে সাথেই বাসচালক দ্রুত বাস নিয়ে পালিয়ে যায়। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছলে গুজব ছড়ানো হয় যে, পুলিশ বাস চালককে ছেড়ে দিয়েছে।

এই মিথ্যা তথ্যের ভিত্তিতে ছাত্র-জনতা উত্তেজিত হয়ে নিহত শিক্ষার্থীর মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করতে না দেয়াসহ বেলপুকুর থানার ওসি এবং একজন এসআইকে জিম্মি করেন। এসময় তাদের শারীরিকভাবে হেনস্থা করেন এবং এসআইকে কান ধরতে বাধ্য করে তার ভিডিও ফেসবুকে পোস্ট করেন। গ্রেফতারকৃত তুহিন এই মবের মূলহোতা বলে পুলিশ জানায়।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, এ ঘটনায় বেলপুকুর থানায় সড়ক পরিবহন আইনে একটি এবং সরকারি কাজে বাধা প্রদান ও পুলিশ সদস্যদের হেনস্থার অপরাধে পৃথক মামলা করা হয়েছে। গ্রেফতারকৃত তুহিনকে গতকাল সোমবার বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। বাসচালককেও আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে বলে জানিয়েছে পুলিশ।

এলাকা: রাজশাহী
পরবর্তী খবর লোড হচ্ছে...
আমেরিকা

রাজশাহীতে পুলিশ হেনস্থাকারী ও চালকসহ গ্রেফতার ২

B
BN DESK | 27 January 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার