Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

রাজশাহীতে বিজিবির অভিযানে কারেন্ট জাল জব্দ

BN DESK
29 August 2026, 03:44 AM পড়তে ১ মিনিট

রাজশাহী প্রতিনিধি: রাজশাহী জেলার কাটাখালী থানার সাহাপুর মধ্যপাড়া এলাকায় পদ্মা নদীতে অভিযান চালিয়ে ভারতীয় কারেন্ট জাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বিজিবি’র দেয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গতকাল শনিবার সন্ধ্যা সাড়ে ৬টায় অত্র ব্যাটালিয়নের অধীনস্থ শাহাপুর বিওপি’র একটি নিয়মিত টহল দল সীমান্ত পিলার ৬৮/২-এস হতে প্রায় তিন কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে সাহাপুর মধ্যপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করে।

অভিযানকালে মালিকবিহীন অবস্থায় ভারতীয় কারেন্ট জাল জব্দ করা হয়। জব্দকৃত জালের আনুমানিক মূল্য ৫৬ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি।

এলাকা: রাজশাহী
পরবর্তী খবর লোড হচ্ছে...
আমেরিকা

রাজশাহীতে বিজিবির অভিযানে কারেন্ট জাল জব্দ

B
BN DESK | 19 October 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার