Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

রাজশাহীতে বিদ্যুতের খুঁটি ও গাছে ফেস্টুন টানানোয় প্রার্থীকে আদালতে তলব

BN DESK
26 January 2026, 11:02 PM পড়তে ১ মিনিট

রাজশাহী প্রতিনিধি : বিদ্যুতের খুঁটি ও গাছে ফেস্টুন টানানোর অভিযোগে রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের স্বতন্ত্র প্রার্থী ও বহিষ্কৃত বিএনপি নেতা ইসফা খায়রুল হক শিমুলকে আদালতে তলব করা হয়েছে। এ আসনের নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটির পক্ষে সিভিল জজ মো. মামুন গতকাল রোববার এই প্রার্থীর কাছে কারণ দর্শানোর নোটিশ পাঠান। এই নোটিশে এ বিষয়ে ব্যাখ্যা দেওয়ার জন্য প্রার্থীকে তার আদালতে সশরীরে হাজির হতে নির্দেশ দেওয়া হয়েছে।

নোটিশে বলা হয়েছে, নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটি সরেজমিনে দেখতে পেয়েছে যে, ইসফা খায়রুল হক শিমুল নির্বাচনি প্রচারণার লক্ষ্যে বিভিন্ন স্থানে বিদ্যুতের খুঁটি ও গাছে ফেস্টুন টানিয়েছেন। নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটি বিধি মোতাবেক এ বিষয়ে স্বউদ্যোগে অনুসন্ধানের সিদ্ধান্ত গ্রহণ করেছেন।

সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা অনুযায়ী নির্বাচনি এলাকায় অবস্থিত কোনো দালান, দেয়াল, গাছ, বেড়া, বিদ্যুৎ ও টেলিফোনের খুঁটি; সরকারি বা স্থানীয় কর্তৃপক্ষের স্থাপনা এবং কোনো যানবাহনে লিফলেট ও ফেস্টুন টানাতে পারবেন না।

তাই এটি নির্বাচন পূর্ব অনিয়ম। এ অভিযোগে কেন তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য নির্বাচন কমিশন বরাবর প্রতিবেদন পাঠানোসহ শাস্তি আরোপের সুপারিশ করা হবে না তা আজ সোমবার (২৬ জানুয়ারি) দুপুর ২টায় সিনিয়র সিভিল জজ আদালত, তানোরের কার্যালয়ে সশরীরে হাজির হয়ে লিখিতভাবে কারণ দর্শানোর জন্য নির্দেশ দেওয়া হয়।

এলাকা: রাজশাহী
পরবর্তী খবর লোড হচ্ছে...
আমেরিকা

রাজশাহীতে বিদ্যুতের খুঁটি ও গাছে ফেস্টুন টানানোয় প্রার্থীকে আদালতে তলব

B
BN DESK | 26 January 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার