Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

রাজশাহীর তানোরে শিশু সাজিদের পরিবারকে অনুদান দিল জামায়াত

BN DESK
21 December 2025, 11:37 PM পড়তে ১ মিনিট

রাজশাহী প্রদিনিধি: রাজশাহীর তানোর উপজেলায় নলকূপের পরিত্যক্ত গর্তে পড়ে নিহত শিশু সাজিদের পরিবারের পাশে দাঁড়িয়েছে জামায়াতে ইসলামী। রোববার সকালে নিহত সাজিদের পরিবারকে ৫০ হাজার টাকা অনুদান দিয়েছে দলটি।

রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান কোয়েলহাট পূর্বপাড়া গ্রামে নিহত শিশু সাজিদের বাড়িতে যান। সেখানে তাদের সাথে কুশল বিনিময় শেষে সাজিদের বাবা রাকিবুল ইসলাম ও মা রুনা খাতুনের হাতে অনুদানের অর্থ তুলে দেন।

তিনি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন এবং নিহত সাজিদের জন্য দোয়া করেন। এসময় উপস্থিত ছিলেন তানোর উপজেলা জামায়াতের আমীর আলমগীর হোসেন ও পাঁচন্দর ইউনিয়ন জামায়াতের আমীর জুয়েল রানা প্রমুখ।

গত ১০ ডিসেম্বর বাড়ির সামনে মায়ের সাথে হাঁটতে গিয়ে দু’বছরের শিশু সাজিদ গভীর নলকূপের পরিত্যক্ত গর্তে পড়ে যায়। প্রায় ৩২ ঘণ্টার রুদ্ধশ্বাস অভিযানে ফায়ার সার্ভিসের কর্মীরা মাটির ৫০ ফুট গভীর থেকে তার মরদেহ উদ্ধার করে। হৃদয়বিদারক এই ঘটনাটি দেশ ও বিদেশে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে।

এলাকা: রাজশাহী তানোর
পরবর্তী খবর লোড হচ্ছে...
আমেরিকা

রাজশাহীর তানোরে শিশু সাজিদের পরিবারকে অনুদান দিল জামায়াত

B
BN DESK | 21 December 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার