Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

রাজশাহীর পুঠিয়ায় অটোরিকশার ধাক্কায় ব্যবসায়ী নিহত

BN DESK
28 November 2025, 09:05 PM পড়তে ১ মিনিট

পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি: রাজশাহীর পুঠিয়ায় দ্রুতগামী সিএনজি চালিত অটোরিকশার ধাক্কায় ব্যবসায়ী নিহত হয়েছেন। আজ শুক্রবার (২৮ নভেম্বর) সকালে রাজশাহী জেলার পুঠিয়া উপজেলার রাজবাড়ি বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। তিনি পুঠিয়া রাজবাড়ি বাজারের মৃত পুলক দত্তের ছেলে।

জানা যায়, রাজশাহী জেলার আড়ানী-পুঠিয়া সড়কে রাজবাড়ী এলাকায় সকালে বিজন দত্ত(৫৫) হাঁটাহাঁটি করতে বাড়ি থেকে বের হয়। হাঁটাহাঁটি করার সময় পুঠিয়া ত্রিমোহনী বাজারের দিক থেকে ছেড়ে আসা দ্রুতগামী অটোরিকশা বিজন দত্তকে ধাক্কা দেয়।

এ সময় তিনি সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। পুঠিয়া থানার অফিসার ইনচার্জ কবীর হোসেন জানান, এ বিষয়ে নিয়মিত একটি মামলা হয়েছে। আর পারিবারিক অনুরোধের কারণে লাশ ময়নাতদন্ত ছাড়াই দাহ করার অনুমতি দেওয়া হয়েছে।

এলাকা: রাজশাহী পুঠিয়া
পরবর্তী খবর লোড হচ্ছে...
আমেরিকা

রাজশাহীর পুঠিয়ায় অটোরিকশার ধাক্কায় ব্যবসায়ী নিহত

B
BN DESK | 28 November 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার