Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

রাজশাহীর পুঠিয়ায় অবৈধভাবে বালু উত্তোলন একজনের জরিমানা

BN DESK
27 December 2025, 10:38 PM পড়তে ১ মিনিট

পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি: রাজশাহীর পুঠিয়ায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে আলামিন ইসলাম নামে এক ব্যক্তিকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গত বৃহস্পতিবার বিকেল ৪টায় উপজেলার ভাল্লুকগাছী ইউনিয়নের নাপিতপাড়া এলাকায় ঘটনাটি ঘটে।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শিবু দাস সুমিত জানান, সরকারি নির্দেশ অমান্য করে কিছু লোক বালু উত্তোলন করে আসছিলেন। খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে একজনকে জরিমানা ও বালু তোলার কাজে ব্যবহৃত ২টি ড্রেজার মেশিন জব্দসহ ১০০০ মিটার পাইপ ও একটি ভাসমান ভেলা ধ্বংস করে।

পরিবেশ রক্ষায় অবৈধ বালু ব্যবসায়ীদের বিরুদ্ধে উপজেলা প্রশাসন এ অভিযান অব্যাহত রাখার কথা জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট সুমিত দাস সুমিত।

এলাকা: রাজশাহী পুঠিয়া
পরবর্তী খবর লোড হচ্ছে...
আমেরিকা

রাজশাহীর পুঠিয়ায় অবৈধভাবে বালু উত্তোলন একজনের জরিমানা

B
BN DESK | 27 December 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার