Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

রাজশাহীর পুঠিয়ায় নদী থেকে মহিলার অর্ধগলিত লাশ উদ্ধার

BN DESK
25 October 2025, 11:00 PM পড়তে ১ মিনিট

পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি: রাজশাহীর পুঠিয়ায় মুসাখাঁ নদী থেকে রমনি বিশ্বাস পাহাড়িয়া (৬৫) নামের এক উপজাতি পাহাড়িয়া মহিলার অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার (২৪ অক্টোবর) দুপুরে রাজশাহী জেলার পুঠিয়া উপজেলার ঝলমলিয়া বাজারের পাশে মুসাখাঁ নদী থেকে লাশটি উদ্ধার করা হয়। রমনি বিশ্বাস পাহাড়িয়া পুঠিয়া উপজেলার কাঁঠালবাড়িয়া এলাকার শম্ভু পাহাড়িয়ার স্ত্রী।

শম্ভু পাহাড়িয়া জানায়, আমরা স্বামী, স্ত্রী দুইজনে জিউপাড়া এলাকায় একটি পেয়ারা বাগানে পাহারাদার কাজ করি। গত সোমবার কালীপূজার দিন রমনি নেশা পান করে। সেই দিন সন্ধ্যার দিকে নেশাগ্রস্ত অবস্থায় মুসাখাঁ নদী পড়তে পড়ে যায়। সেসময় রমনি চিৎকার করলে তাকে গিয়ে উদ্ধার করি।

পরবর্তী সময়ে স্ত্রীকে রেখে আমি বাগানের ভেতরে দেখাশোনার জন্য গেলে পরবর্তীতে এসে দেখি আমার স্ত্রী সেখানে নেই। তারপর থেকে খোঁজাখুঁজি শুরু করি। আজ শুক্রবার (২৪ অক্টোবর) সকালের দিকে তার লাশ নদীতে ভাসতে দেখে স্থানীয়রা থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে অর্ধগলিত লাশটি উদ্ধার করে।

এ ব্যাপারে থানার অফিসার ইনচার্জ কবীর হোসেন জানান, লাশ উদ্ধার করা হয়েছে। তবে পরিবার পক্ষ থেকে এখনও কোন অভিযোগ পাওয়া যায় নি।

এলাকা: রাজশাহী পুঠিয়া
পরবর্তী খবর লোড হচ্ছে...
আমেরিকা

রাজশাহীর পুঠিয়ায় নদী থেকে মহিলার অর্ধগলিত লাশ উদ্ধার

B
BN DESK | 25 October 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার