Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

রাজশাহীর হোটেলে যুবকের মরদেহ উদ্ধার

BN DESK
30 November 2025, 05:50 PM পড়তে ১ মিনিট

রাজশাহী প্রতিনিধি : রাজশাহীতে ওয়েহোম নামের একটি আবাসিক হোটেল থেকে সবুজ কুমার অধিকারী(২৬) নামে এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার দুপুরে নগরীর নিউমার্কেট সংলগ্ন ওই আবাসিক হোটেলের একটি কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। সবুজ সিরাজগঞ্জের রায়গঞ্জ এলাকার বিমল চন্দ্র অধিকারীর ছেলে।

রাজশাহীর বোয়ালিয়া মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, সবুজ গত শুক্রবার হোটেলটিতে উঠেছিল। গতকাল শনিবার হোটেল ছাড়ার কথা ছিল তার। কিন্তু নির্ধারিত সময়ে হোটেল ত্যাগ না করায় হোটেলের কর্মীরা রুমের দরজায় তাকে ডাকাডাকি করে। এসময় জানালা দিয়ে সবুজের ঝুলন্ত মরেদেহ দেখতে পারেন তারা।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস, ক্রাইমসিনের কর্মীরা ঘটনাস্থলে পৌছে দরজা ভেঙে প্রবেশ করে মরদেহ উদ্ধার করে। পরে তার মরদেহ রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়। এ ঘটনায় অপমৃত্যুর মামলা হবে।

এলাকা: রাজশাহী
পরবর্তী খবর লোড হচ্ছে...
আমেরিকা

রাজশাহীর হোটেলে যুবকের মরদেহ উদ্ধার

B
BN DESK | 30 November 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার