Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

রাজশাহী বিভাগে জারি গানে সেরা বগুড়ার বীট মডেল স্কুল

BN DESK
16 January 2026, 09:04 PM পড়তে ১ মিনিট

জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬, জারি গান প্রতিযোগিতার ক বিভাগে অংশ নিয়ে রাজশাহী বিভাগে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ। প্রতিযোগিতায় রাজশাহী বিভাগের বিভিন্ন জেলার দলকে পেছনে ফেলে বগুড়া জেলার সেরা দল হিসেবে নির্বাচিত হয় বীট মডেল স্কুল অ্যান্ড কলেজের জারি দল। জারি গানে তারা দেশের ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ ও ২৪ এর ছাত্র-জনতার আন্দোলনের ইতিহাস তুলে ধরে। দলটির পরিবেশনা বিচারকদের বিশেষভাবে মুগ্ধ করে।

এ অর্জনে জারি দলে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে প্রতিষ্ঠান কর্তৃপক্ষ। একই সঙ্গে এই গৌরবজনক সাফল্যের জন্য শিক্ষার্থী ও সংশ্লিষ্ট শিক্ষকবৃন্দকে অভিনন্দন জানিয়ে বীট মডেল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ প্রকৌশলী মো. সাহাবুদ্দিন সৈকত বলেন, শিক্ষার্থীদের এই সাফল্য প্রতিষ্ঠানটির সাংস্কৃতিক চর্চা ও সৃজনশীল শিক্ষার ধারাকে আরও সমৃদ্ধ করবে৷

এলাকা: বগুড়া বগুড়া সদর
পরবর্তী খবর লোড হচ্ছে...
আমেরিকা

রাজশাহী বিভাগে জারি গানে সেরা বগুড়ার বীট মডেল স্কুল

B
BN DESK | 16 January 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার