Logo
ট্রেন্ডিং: নারায়ণগঞ্জে যৌথবাহিনীর অভিযানে গাজাসহ গ্রেফতার ২ নারীর সম্মান, ঘরের সন্তানের আহ্বান দেশের মানুষ আর আওয়ামী লীগকে দেখতে চায় না: খোকন অন্ধকারে ইউক্রেন!

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ‘র‌্যাগিংয়ের’ অভিযোগ

BN DESK
08 November 2025, 12:00 PM পড়তে ১ মিনিট
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ‘র‌্যাগিংয়ের’ অভিযোগ

রাজশাহী প্রতিনিধি : রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সমাজকর্ম বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীরা তাদের সিনিয়রদের বিরুদ্ধে র‌্যাগিংয়ের অভিযোগ তুলেছেন। গত সোমবার তারা বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের কাছে লিখিতভাবে অভিযোগ জমা দেন। এতে ‘সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীদের সালাম দেওয়ানো নিয়ে কটু মন্তব্য’, ‘সমকামী বলা’, ‘অশ্লীল কবিতা পড়ানো’, ‘মারধরের হুমকিসহ’ বিভিন্ন অভিযোগ করেন তারা।

অভিযোগপত্রে বলা হয়, ক্যাম্পাসের প্রথম দিনে তাদের ১০ থেকে ১৫ বার পরিচয় দিতে বাধ্য করা হয়, সঠিক পরিচয় দেওয়ার পরও ব্যঙ্গ-বিদ্রুপ করা হয়। তাদের নানা ভঙ্গিতে হাসতে বলা হয়, মারধরের হুমকি দেওয়া হয় এবং অশ্লীল ভাষায় গালি দেওয়া হয়।

অভিযোগে আরও উল্লেখ রয়েছে, সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীদের সালাম দিতে বলা হয়। সালাম দিলে আবার তাদের পারিবারিক শিক্ষা নিয়ে প্রশ্ন তুলে গালি দেওয়া হয়। এছাড়া ২০২৪-২০২৫ সেশনের শিক্ষার্থীদের ১৭ আগস্ট নবীন বরণের দিন দুপুর ১২টা থেকে আড়াইটা পর্যন্ত বৃষ্টিতে বসিয়ে রাখা হয়। পরে প্রক্টরিয়াল বডি গিয়ে তাদের উদ্ধার করেন।

সর্বশেষ গত ১৫ সেপ্টেম্বর রাতে সব শিক্ষার্থীকে উপস্থিত থাকতে বলা হয় এবং কেউ অনুপস্থিত থাকলে তারও জবাবদিহি সিআরকে (ক্লাস রিপ্রেজেন্টেটিভ) দিতে বলা হয়। ওই দিন উপস্থিত প্রত্যেক শিক্ষার্থীর ফোন চেক করা হয়, ৮০ জন ব্যাচমেট ও ৮০ জন ইমিডিয়েট (২০২৩-২৪ সেশন) সিনিয়রের নম্বর ফোনে সেভ না থাকলে তাদের গালাগালি ও হুমকি দেওয়া হয়। পরে শিক্ষার্থীরা বাধ্য হয়ে প্রক্টরের কাছে অফিসিয়ালি অভিযোগ জানায়।

একই বিভাগের ভুক্তভোগী আরেক শিক্ষার্থী বলেন, ৩ সেপ্টেম্বর রাতে মুলের মোড়ের একটি মেসে ১৮ থেকে ২০ জন ইমিডিয়েট সিনিয়র আমাদের দাঁড় করিয়ে পরিচয় পর্বের নামে অশ্লীল ভাষায় গালাগালি করে। এসময় আমাদের কান ধরে দাঁড় করিয়ে রাখা, অশ্লীল গান ও গল্প বলতে বাধ্য করা হয় এবং সমকামী ট্যাগ দেওয়া হয়।
রাবি প্রক্টর মাহবুবর রহমান বলেন, আমাদের কাছে লিখিত অভিযোগ এসেছে।

আমরা বিভাগের সভাপতির সাথে কথা বলবো এবং অভিযুক্ত ২০২৩-২৪ ব্যাচের শিক্ষার্থীদের সাথেও কথা বলবো। আজকে আমরা প্রক্টরিয়াল বডি এদের হাতে-নাতেই ধরেছি। অবশ্যই তাদের শাস্তি আওতায় আনা হবে।

এলাকা: রাজশাহী
পরবর্তী খবর লোড হচ্ছে...
আমেরিকা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ‘র‌্যাগিংয়ের’ অভিযোগ

B
BN DESK | 16 September 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার